আবারও ঢাকাই সিনেমায় অভিনয় করবেন বলিউড ও টালিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ‘হিরো’ নামের নতুন একটি সিনেমায় দেখা যাবে তাঁকে। আবদুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি নির্মাণ করবেন কামরুজ্জামান রোমান। কলকাতা থেকে তথ্যটি নিশ্চিত করেছেন আবদুল্লাহ জহির বাবু।
জহির বাবু বলেন, ‘গল্পটি লেখার পর মনে হয়েছে চরিত্রটি মিঠুন চক্রবর্তীর জন্য। নির্মাতার সঙ্গে আলাপ করার পরে তিনি একমত হন। এ কারণে মিঠুন চক্রবর্তীকে সিনেমাটির গল্প শোনাতে কলকাতা এসেছি। আমার লেখা হিরো সিনেমার ন্যারেশন শুনে বললেন—ব্রিলিয়ান্ট, দারুণ! এই সিনেমা আমি করব। তাঁর মতো অভিনেতার কাছ থেকে প্রশংসা শুনে খুব ভালো লেগেছে। আমার লেখকজীবনের দারুণ একটা উল্লেখযোগ্য দিন।’
মিঠুন শিডিউল বের করলেই তাঁর সঙ্গে লিখিত চুক্তি হবে। এ প্রসঙ্গে জহির বাবু বলেন, ‘সিনেমাটি এখনো প্রাথমিক অবস্থায় আছে। তিনি (মিঠুন চক্রবর্তী) গল্প শুনে মৌখিক সম্মতি জানিয়েছেন। এখনো লিখিত চুক্তি হয়নি। তবে তিনি জানিয়েছেন তাঁর শিডিউল চেক করে দ্রুতই সময় দেবেন এই সিনেমার জন্য।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে