মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে জনসমক্ষে ক্ষমা চাওয়া এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আরেক চিত্রনায়িকা তমা মির্জা। এর কয়েক দিন পর ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তমা মির্জাকে পাল্টা আইনি নোটিশ পাঠান আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। দুই চিত্রনায়িকার দ্বন্দ্বের বিষয়টি চোখ এড়ায়নি চলচ্চিত্র শিল্পী সমিতিরও। অবশেষে সমিতির মধ্যস্থতায় দ্বন্দ্বের অবসান হলো ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকার।
তাঁদের এসব বিষয় নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে দুই চিত্রনায়িকার সঙ্গে বসে দ্বন্দ্বের অবসান করেন সংগঠনটির সভাপতি মিশা সওদাগর।
তমা মির্জা বলেন, ‘মিষ্টি আমার ছোট বোন, তার ভুল আমি ক্ষমা করেছি। আমরা একে অপরের ওপর নির্ভরশীল, তাই আমরা আমাদের সংগঠন শিল্পী সমিতির কার্যালয়ে বসে এসব কিছুর ভুল–বোঝাবুঝির অবসান করেছি।’
মিষ্টি জান্নাত বলেন, ‘আমাদের মধ্যে কিছুটা ভুলভ্রান্তি হয়েছিল। সেই বিষয়ে আমিও ক্ষমাপ্রার্থী। আমাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে বিষয়গুলো ঠিকভাবে সমঝোতা হয়েছে।’
এ বিষয়ে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘তমা ও মিষ্টি দুজনেই বুঝতে পেরেছে তাদের এমন করা উচিত হয়নি। মধ্যস্থতাকারী হিসেবে আজ শিল্পী সমিতি তাদের বিষয়টি সমাধান করেছে। দিন শেষে আমরা সবাই শিল্পী। আমরা এক পরিবারের সদস্য।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে