
১৪ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’। মুক্তির প্রথম দুই দিনে ৫ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। এটি টালিউড ইন্ডাস্ট্রির রেকর্ড। টালিউড বক্স অফিসে ঝড় তোলা ধূমকেতু বাংলাদেশে মুক্তির ইচ্ছার কথা জানিয়েছেন সিনেমার প্রযোজক রানা সরকার।
সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বরাবর অনুরোধ জানিয়েছেন প্রযোজক রানা সরকার।
ফেসবুকে রানা সরকার লেখেন, ‘বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী...। বাংলাদেশ সরকারকে অনুরোধ, আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগুনতি সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে। মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।’
এই প্রযোজক আরও লেখেন, ‘বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা বাংলাদেশে রিলিজ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন।’
২০১৩ সালের পর ধূমকেতু দিয়ে আবার পর্দায় ফিরেছেন দেব-শুভশ্রী জুটি। এই সিনেমার কাজ শেষ হয়েছিল ১০ বছর আগে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখেছে সিনেমাটি। দর্শক টানতে দীর্ঘদিনের ব্যক্তিগত তিক্ততা ভুলে একসঙ্গে সিনেমার প্রচার করেছেন দেব ও শুভশ্রী। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দর্শকের সঙ্গে কথা বলেছেন, দুজনে মিলে নেচে মাত করেছেন। সিনেমার সাফল্যের জন্য মুক্তির দুই দিন আগে একসঙ্গে মন্দিরেও গিয়েছেন দেব ও শুভশ্রী। ব্যর্থ হয়নি তাঁদের চেষ্টা। প্রথম দিনের বক্স অফিস রেকর্ড গড়েছে ধূমকেতু।
কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু সিনেমায় শুধু প্রেমকাহিনি নয়, বরং এর মধ্য দিয়ে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন পরমব্রত, রুদ্রনীল প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন রানা সরকার ও দেব।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে