জনপ্রিয় চিত্রনায়কের ভক্ত এক তরুণী। তার ঘরজুড়ে শুধু সেই নায়কের ছবি। কোথাও নায়কের শুটিং হচ্ছে শুনলেই প্রাণপণ ছুটে যায় তাঁকে এক নজর দেখতে। এমনি এক গল্প উঠে আসবে কামরুজ্জামান রুমান পরিচালিত ‘লিপস্টিক’ সিনেমায়। আজ রোববার থেকে রাজধানীর মধুমিতা মডেল টাউনে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
সিনেমায় তরুণী ভক্তের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি, আর তাঁর সেই স্বপ্নের নায়ক চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে। জায়েদ থাকছেন অতিথি শিল্পী হিসেবে। সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ।
‘লিপস্টিক’ সিনামায় চিত্রনায়ক জায়েদ খান স্বনামেই অভিনয় করছেন। জায়েদ খান বলেন, ‘এই ছবির গল্পটা আমাকে কেন্দ্র করে আবর্তিত, এই জিনিসটা আমাকে আবেগাপ্লুত করেছে। সব সিনেমায় তো নায়ক হিসেবেই কাজ করি। কিন্তু এটা ব্যতিক্রম। এই সিনেমায় আমাকে সুপারস্টার হিসেবে দেখানো হয়েছে, চরিত্রটি নিয়ে আমি সত্যিই খুব এক্সাইটেড।’
‘লিপস্টিক’ এ জায়েদ খান ও পূজা চেরী ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আদর আজাদ প্রমুখ। এর আগে এই সিনেমায় আদর আজাদের বিপরীতে কলকাতার দর্শনা বণিকের কথা শোনা গিয়েছিল।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
২ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১২ ঘণ্টা আগে