আগামী ২৯ মার্চ কলকাতার বিলাসবহুল আইটিসি রয়েল বেঙ্গলে বসছে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরাদের। এবারের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, অপি করিম, সোহেল মণ্ডল, তাসনিয়া ফারিণ ও কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। দেখে নেওয়া যাক কে কোন সিনেমার জন্য মনোনয়ন পেলন।
এবারের ফিল্ম ফেয়ারে দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দশম অবতার সিনেমার জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী ও অর্ধাঙ্গিনী সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।
সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় জয়ার সঙ্গে আরও আছেন—চূর্ণী গাঙ্গুলি, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, শোলাঙ্কি রায় ও স্বস্তিকা মুখার্জি। আর পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে তাঁর লড়তে হবে, অনসূয়া মজুমদার, অপরাজিতা আঢ্য, মল্লিকা মজুমদার, ও শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে।
সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুই অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিণ। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন অপি করিম ও অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’র জন্য তাসনিয়া ফারিন। তাঁদের সঙ্গে তালিকায় আরও রয়েছেন—অনুরাধা মুখোপাধ্যায়, গার্গী রায় চৌধুরী, মমতা শঙ্কর, স্বস্তিকা মুখার্জি।
এ ছাড়া সেরা নবগত অভিনেত্রীর মনোনয়ন তালিকায় রয়েছে ফারিণের নাম। তাঁরে সঙ্গে আরও রয়েছেন—সৃজা দত্ত ও সৌমিতৃষা কুন্ডু।
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন তালিকায় আছেন বাংলাদেশের অভিনেতা সোহেল মন্ডল। ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য তিনি এ মনোনয়ন পেয়েছেন। তালিকায় তাঁর সঙ্গে আরও রয়েছেন—কৌশিক গাঙ্গুলি, যীশু সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, বিক্রম চ্যাটার্জি ও অম্বরীশ ভট্টাচার্য।
সেরা গায়কের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তরুণ গায়ক মাহতিম সাকিব। ‘চিনি ২’ সিনেমায় তাঁর গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। তাঁর সঙ্গে তালিকায় আরও রয়েছে—অনুপম রায়, অরিজিৎ সিং, রূপম ইসলাম, যৌথভাবে ঈশান মিত্র ও রণজয় ভট্টাচার্য

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে