আবারও সরগরম হয়ে উঠেছে চলচ্চিত্রাঙ্গন। ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরইমধ্যে দল গোছানোয় ব্যস্ত প্রধান দুই প্যানেল, যার একটির নেতৃত্ব দিচ্ছেন প্রখ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং অপরটির জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।
নাগরিক টিভির নিয়মিত আয়োজন ‘বলা না বলা’ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের বিশেষ আয়োজনে মুখোমুখি হয়েছেন ‘নায়ক বনাম ভিলেন’। ‘বলা না বলা’ সঞ্চালনা করেছেন নাগরিক টিভি’র অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু। নির্বাচনকে ঘিরে নানা কঠিন প্রশ্নের সম্মুখিন হয়েছেন চলচ্চিত্রের দুই নেতা।
অনুষ্ঠানটি প্রসঙ্গে সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেন,‘চলচ্চিত্রের সাংগঠনিক কর্মতৎপরতায় শিল্পী সমিতির নির্বাচনের গুরুত্ব নেহায়েত কম নয়। সেই গুরুত্বের দিকটিকে মাথায় রেখেই আমন্ত্রণ জানানো হয় প্রতিদ্বন্ধী দুই প্যানেলের সভাপতি প্রার্থীকে। দুজনই প্রাণ খুলে কথা বলেছেন, দর্শকদের সেই বিতর্ক বেশ টানবে বলে আমার কাছে মনে হয়।’
‘বলা না বলা’ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অতিথিদের সঙ্গে আলাপচারিতা হয় উপস্থাপকের। এতে সমকালিন রাজনীতি, অর্থবাণিজ্য, শিল্পসংস্কৃতিসহ নানা বিষয়ে আলোচনা চলে। পরিবর্তিত বিষয়ের সঙ্গে তাল মিলিয়ে এবারের ‘বলা না বলা’র বিষয় চলচ্চিত্রের রাজনীতি। অনুষ্ঠানে উঠে এসেছে নির্বাচনমুখী শিল্পী সমিতির কর্মযজ্ঞের নানা দিক।
‘বলা না বলা’র এই আয়োজনটি প্রচার হবে আগামী ১৪ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৬টায়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে