আদর আজাদ ও শবনম বুবলী ‘পিনিক’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন গত বছরের শেষ দিকে। সে সময় জানানো হয়েছিল এ বছরের রোজার ঈদে মুক্তির কথা। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন নির্মাতারা। রোজার ঈদ পেরিয়ে কোরবানির ঈদ, দুর্গাপূজা—নানা উপলক্ষে মুক্তির পরিকল্পনা করেও হল পর্যন্ত পৌঁছাতে পারেনি পিনিক।
অবশেষে আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাচ্ছে পিনিক। এমনটাই জানালেন নির্মাতা জাহিদ জুয়েল। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে প্রযোজনা প্রতিষ্ঠান।
জাহিদ জুয়েল বলেন, ‘একটি ভালো সিনেমা উপহার দেওয়ার জন্যই পিনিক মুক্তি দিতে সময় নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে দর্শক দেখতে পারবে সিনেমাটি।’ মুক্তি পেতে দেরি হওয়ার কারণ জানিয়ে নির্মাতা বলেন, ‘একটি গল্প যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তোলা চ্যালেঞ্জের বিষয়। সময়ের কথা না ভেবে আমরা চেষ্টা করেছি যাতে কোথাও খুঁত না থাকে।’
সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজনার দায়িত্বে আছেন অভিনেতা শিমুল খান। তিনি জানান, একটি গানের শুটিং বাকি থাকায় আটকে ছিল পিনিক। সম্প্রতি শেষ হয়েছে সেই গানের দৃশ্যধারণের কাজ। শিমুল খান বলেন, ‘গানের শুটিংয়ের জন্য অপেক্ষা করছিলাম। দুই-তিন মাস আগে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মাঝে আমাদের নায়িকা দেশের বাইরে ছিলেন। এ ছাড়া পোস্ট প্রোডাকশনে আমরা যথেষ্ট সময় দিয়েছি। তাই কাজ শেষ হতে কিছুটা দেরি হলো।’
রহস্য এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে পিনিক। জাহিদ জুয়েল বলেন, ‘পিনিক সিনেমার গল্প খুব স্ট্রং। কেউ অ্যাকশন বানায়, কেউ থ্রিলার, কেউ আবার হরর বা রোমান্টিক বানায়। পিনিক সিনেমাটি তৈরি হয়েছে সব ঘরানা মিলিয়ে। দর্শক সিনেমাটি দেখলে মজা পাবে।’
পিনিক সিনেমায় আরও অভিনয় করেছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু প্রমুখ।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে