গত জুলাইয়ে জানা গিয়েছিল রাশিদ পলাশের ‘তরী’ সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পাঁচ মাস পর জানা গেল সিনেমাটিতে থাকছেন না ঋতুপর্ণা। জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। ঋতুপর্ণার জায়গায় তরী সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
জানা গেছে, তরী থেকে ঋতুপর্ণার বাদ পড়ার নেপথ্যে রয়েছেন নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস। তাঁর সঙ্গে ঋতুপর্ণার ঘনিষ্ঠতা রয়েছ। নির্মাতা চাননি, ফেরদৌসের সূত্র ধরে সিনেমার শুটিং ও মুক্তিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হোক। অন্যদিকে, বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের স্বপক্ষে সরব ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাই নতুন করে তাঁকে যুক্ত করা হয়েছে সিনেমায়।
রাশিদ পলাশ বলেন, ‘জুলাই-আগস্টের পর দেশে নানা ধরনের পটপরিবর্তন হচ্ছে। আমি চাইনি তরীতে এর কোনো প্রভাব পড়ুক। এ কারণেই ঋতুপর্ণার পরিবর্তে শ্রীলেখাকে যুক্ত করা। শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি কলকাতায় গিয়েছিলাম। ৭ ডিসেম্বর ফিরেছি। শ্রীলেখাকে পেয়ে আমরা আনন্দিত।’
নির্মাতা জানান, চিত্রনাট্যে ঋতুপর্ণার চরিত্রের যে পরিধি ছিল, সেটি আরও বাড়ছে শ্রীলেখাকে ভেবে। শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এ বদল এনেছেন তিনি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও ভারত সম্পর্ক নিয়ে দুই পারেই চলছে উত্তেজনা। এর প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনেও। ভিসা জটিলতায় দুই দেশের অনেক শিল্পীই কাজ হারাচ্ছেন। তবে রাশিদ পলাশ জানান, আগে থেকেই ভিসা নেয়া আছে শ্রীলেখার। তাই শুটিংয়ে আসতে সমস্যা হবে না তাঁর।

ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সম্পন্ন হয়েছে তরী সিনেমার প্রথম লটের শুটিং। আগামী বছরের শুরুর দিকে নতুন লটের শুটিংয়ের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা। তরীর গল্প লিখেছেন আহাদুর রহমান। চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৮ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে