
বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব ঘুরে অবশেষে দেশের হলে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’। ১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার সিনেমাটি।
সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ফেরেশতে। বানিয়েছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ। সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ।
গত তিন বছর ধরে ‘ফেরেশতে’ নিয়ে নিয়মিত প্রশ্ন শুনতে হতো জয়া আহসানকে, কবে মুক্তি পাবে সিনেমাটি? মুক্তির তারিখ ঘোষণার পর এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

জয়া আহসান এখন আছেন কলকাতায়। এ সপ্তাহেই ঢাকায় ফিরবেন। দেশে ফিরে ফেরেশতের প্রচারে অংশ নেওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। সিনেমার প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন জয়া আহসান।
২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ফেরেশতে। সিনেমাটি গত বছর ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং মানবিক দৃষ্টিভঙ্গির জন্য পুরস্কার জেতে। এ ছাড়া গত বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা ছিল এটি। এবার প্রেক্ষাগৃহে মুক্তির পালা।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে