নদীতে ভেসে চলা একটি লঞ্চ, একটা রাত, অনেক রকম সংকট আর কয়েকটি চরিত্র—এ নিয়েই ‘লোহার তরি’ সিরিজ। নির্মাতা সঞ্জয় সমদ্দারের আগামী ওয়েব সিরিজ এটি। থ্রিলার ঘরানার এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক ও তানজিন তিশা।
মনোজ ও তিশা এ সময়ের টিভি পর্দায় জনপ্রিয় মুখ। টিভি ছাপিয়ে ওয়েব কনটেন্টেও তাঁদের গ্রহণযোগ্যতা ভালো। তানিম রহমান অংশুর ‘সাহসিকা’ নামের টেলিফিল্মে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। এর আগেও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এবার মনোজ-তিশা পাশাপাশি দাঁড়াচ্ছেন ‘লোহার তরি’তে।
নির্মাতা সঞ্চয় সমদ্দারের তৃতীয় ওয়েব ফিল্ম এটি। তিনি বলেন, ‘লোহার তরি হচ্ছে একটি লঞ্চ ও এক রাতের গল্প। লঞ্চেই শুরু, লঞ্চেই শেষ হবে। এর মধ্যেই ঘটবে অনেক ঘটনা। একটি মেয়ের সঙ্গে ঘটা দুর্বিষহ ঘটনা নিয়েই সিরিজের গল্প।’
এই মেয়ের চরিত্রে অভিনয় করবেন তানজিন তিশা। তিনি বলেন, ‘এই ওয়েব ফিল্মের গল্পটা হচ্ছে নারীকেন্দ্রিক। আমি যে চরিত্রটা করছি, সেই চরিত্রটা ধরেই এগিয়েছে গল্প। একটি মেয়ের উত্থান-পতনের গল্প। নিজের অবস্থান থেকে মেয়েটি কীভাবে নানা প্রতিকূলতা থেকে সারভাইভ করে, তা-ই দেখানো হবে এই সিরিজে।’
আজ থেকে সদরঘাটে শুরু হচ্ছে এই ওয়েব ফিল্মের শুটিং। সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাবে বরিশালের দিকে। পথে চলতে চলতেই হবে শুটিং। টানা সাত দিন লঞ্চেই শুটিং হবে। মাঝেমধ্যে লঞ্চ থামিয়ে নদীর দুই তীরের নির্দিষ্ট কিছু লোকেশনেও চলবে কাজ।
সাত দিনের শুটিং শেষে সম্পাদনা পর্ব পেরিয়ে ‘লোহার তরি’ ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। এতে আরও অভিনয় করবেন শাহজাহান সম্রাট, শাহেদ আলী সুজনসহ অনেকে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে