কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে আজ শুরু হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’। দুই দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশের পাঁচটি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা, একটি ইংরেজি সিনেমা এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এই আয়োজনে সহযোগিতা করছে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন এবং ঢাকা ফিল্ম ক্লাব। উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকেরা জানিয়েছেন, আজ বিকেল ৪টায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে শুরু হবে উৎসব। উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী দিয়ে শুরু হবে উৎসব। এরপর প্রদর্শিত হবে বন্ধন বিশ্বাস পরিচালিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ছায়াবৃক্ষ’, অপূর্ব রানা পরিচালিত ‘জলরং’ এবং বড়ুয়া সুনন্দা কাকন পরিচালিত বাংলাদেশে নির্মিত প্রথম ইংরেজি সিনেমা ‘ডট’।
২৮ মার্চ শনিবার বিকেল ৪টায় উৎসবের সমাপনী দিনের আয়োজন শুরু হবে সবুজ খান পরিচালিত ‘বেহুলা দরদী’ সিনেমার প্রদর্শনী দিয়ে। এরপর একে একে প্রদর্শিত হবে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘ময়নার চর’ এবং তানভীর হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’।
উৎসব প্রসঙ্গে কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, ‘এই আয়োজনের মূল উদ্দেশ্য চলচ্চিত্রের মাধ্যমে সমাজের গল্প, মানুষের অনুভূতি এবং সময়ের বাস্তবতাকে তুলে ধরা। পাশাপাশি নতুন ও প্রতিভাবান নির্মাতাদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তাঁরা নিজেদের ভাবনা ও স্বপ্ন প্রকাশের সুযোগ পাবেন। আমরা বিশ্বাস করি, চলচ্চিত্র কেবল বিনোদন নয়, এটি সচেতনতা, সংযোগ এবং পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। সেই বিশ্বাস থেকেই আমাদের এই প্রয়াস।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে