
অভিনয়ের পাশাপাশি মীর সাব্বির নির্মাণের সঙ্গে জড়িত। জনপ্রিয় অনেক নাটক তৈরি হয়েছে তাঁর পরিচালনায়। চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখছিলেন দীর্ঘ দিন ধরে। তাঁর এ স্বপ্নে উৎসাহ দিয়েছেন এ টি এম শামসুজ্জামান থেকে শুরু করে অনেক গুণী অভিনেতা। সিনেমা বানানোর জন্য বহুদিন ধরে নিজের ভেতরে একটি গল্প লালন করছিলেন মীর সাব্বির। ২০১৮ সালে সেটি জমা দেন সরকারি অনুদানের জন্য। অনুদান পেয়েও যান।
২০২১ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পায় মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমার কেন্দ্রে ছিল রইস পাগলা নামের এক চরিত্র। জঙ্গলে থাকে। কথা বলে কুকুর, গাছ, পাখি, মাছ সবার সঙ্গে। গ্রামে একটি খুনের ঘটনা ঘটে। আর কেউ না জানলেও রইস ঠিকই বুঝতে পারে, খুনটা কে করেছে! প্রকৃতি, পরিবেশ আর অনেকটা রহস্যের মিশেলে তৈরি রাত জাগা ফুল বেশ আলোচিত হয়েছিল। প্রথম সিনেমাতেই সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান মীর সাব্বির।
চার বছর পর আবার সিনেমা বানাতে চলেছেন মীর সাব্বির। তাঁর দ্বিতীয় সিনেমায়ও থাকবে গ্রামীণ প্রেক্ষাপট। প্রাথমিকভাবে সিনেমাটির নাম দিয়েছেন ‘কুটু’। এরই মধ্যে শেষ করেছেন চিত্রনাট্য রচনা ও গান তৈরির কাজ। সম্প্রতি সংবাদমাধ্যমে অভিনেতা জানিয়েছেন, কিছু সহজ-সরল মানুষের জীবনের গল্প বলবে কুটু। মীর সাব্বির বলেন, ‘আমার রাত জাগা ফুলও গ্রামীণ প্রেক্ষাপটে ছিল, তবে সেখানে শহরের গল্পও কিছুটা ছিল। নতুন যে চিত্রনাট্য লিখেছি, সেটা পুরোটাই গ্রামের গল্প।’
কুটু সিনেমার গল্প ও গান চূড়ান্ত হলেও ঠিক হয়নি অভিনয়শিল্পী। কাস্টিংয়ে নতুনত্ব থাকবে বলেই জানালেন মীর সাব্বির। শিগগির শুটিং শুরু করতে চান। তিনি জানান, সবকিছু যদি ঠিকঠাকভাবে হয়ে যায়, তাহলে শিগগির সিনেমাটি আসবে।
দ্বিতীয় সিনেমার শুটিংয়ে যাওয়ার আগে নতুন ধারাবাহিক নাটকের শুটিং শেষ করতে চান মীর সাব্বির। প্রবাসী শ্রমিকদের গল্প নিয়ে নতুন সিরিয়াল বানাচ্ছেন তিনি। দেশের পাশাপাশি সেটির শুটিং হবে বিদেশেও। মীর সাব্বির বলেন, ‘আমার নিজের ডিরেকশনে একটি সিরিয়ালের কাজ করব। সেটার প্রস্তুতি চলছে। নাটকের নাম “রেমিট্যান্স যোদ্ধা’’। স্ক্রিপ্ট লিখেছেন শাহাবুদ্দিন আহমেদ। আমার ধারণা, ধারাবাহিক নাটকটি সবারই অনেক ভালো লাগবে।’

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
৩ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৬ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৬ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৬ ঘণ্টা আগে