ওমরাহ পালন করতে নভেম্বরের শেষ দিকে স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেখানে থাকার সময়েই সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে তাঁর ও চিত্রনায়ক ইমনের পুরোনো একটি কল রেকর্ড ফাঁস হওয়া নিয়ে ঘটে গেছে তুলকালাম কাণ্ড। সম্প্রতি দেশে ফিরেছেন মাহি। আগামী ১৭ ডিসেম্বর থেকেই ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ছিল নায়িকার। তবে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘কাগজের বিয়ে’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য চূড়ান্ত ছিলেন মাহি। এতে তাঁর বিপরীতে ছিলেন ইমন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ওয়েব ফিল্ম থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওই কল ছিল মূলত মুরাদ ও চিত্রনায়ক ইমনের ফোনে। ইমনের ফোন থেকেই মাহি কথা বলেছিলেন, যার ফলে বিতর্কে জড়িয়েছে নায়কের নামটিও। শোনা যাচ্ছে, ওই ঘটনার পর থেকে ইমনের সঙ্গে মাহির আর যোগাযোগ হয়নি। দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। সে জন্যই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন মাহি।
তবে বুধবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘শারীরিক অসুস্থতার কারণে ‘কাগজের বউ’ হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে ‘কাগজের বউ’য়ের জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’
দ্বিতীয়বারের মতো জুটি বাঁধার কথা ছিল ইমন-মাহির। এর আগে ‘মাফিয়া’ নামের একটি ওয়েব ফিল্মে জুটি বেঁধে কাজ করেছিলেন তাঁরা। তবে সেটি এখনো মুক্তি পায়নি।
দেশে ফেরার আগেই কল রেকর্ডের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন মাহি। সেখানে তিনি বলেন, ‘আপনারা নিজে থেকে একবার চিন্তা করে দেখবেন, আসলে এই ভাষার প্রতিউত্তর আমি কী দিতাম সেই সময়। বলার ভাষা আমার সেদিন ছিল না। আমি নিজের মতো করে উত্তর দিয়ে পাশ কাটিয়ে গিয়েছিলাম সেদিন।’
দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছিলেন মাহি। তবে সেই সুযোগটা হবে কি না, তা এখনো জানা যায়নি।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
২ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১২ ঘণ্টা আগে