শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমার পর বাংলাদেশে গ্রহণযোগ্যতা বেড়েছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। এ ধারাবাহিকতায় বাংলাদেশের আরও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘কবি’ নামের এ সিনেমার শুটিং এরই মধ্যে সিংহভাগ শেষ হয়েছে। বানাচ্ছেন হাসিবুর রেজা কল্লোল। এতে ইধিকার নায়ক শরিফুল রাজ। ঈদুল আজহায় সিনেমাটি আসার কথা ছিল, কিন্তু শুটিং শেষ না হওয়ায় পিছিয়েছে কবির মুক্তি। এরই মধ্যে রাজ-ইধিকা জুটিকে নিয়ে আরেকটি সিনেমার ঘোষণা দিলেন প্রযোজক আরশাদ আদনান।
গত সোমবার নিজের জন্মদিনে প্রযোজক আদনান ‘সাহেব’ নামের এ সিনেমার খবর জানান। এটি পরিচালনা করবেন সাইফ চন্দন। চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। আদনান জানান, সাহেব সিনেমার সঙ্গে প্রিয়তমার পুরো ইউনিট কাজ করবে। নতুন যুক্ত হলো নির্মাতা সাইফ চন্দন আর নায়ক শরিফুল রাজ। শুধু থাকছেন না শাকিব খান। সাইফ চন্দনের সহকারী হিসেবে এতে কাজ করবেন হিমেল আশরাফ। অ্যাকশনধর্মী গল্পের সিনেমা সাহেবের শুটিং শুরু হবে শিগগিরই। আগামী রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে সিনেমাটির কাজ।
এর আগে শোনা গিয়েছিল, সাহেব সিনেমায় শাকিব খানের অভিনয়ের কথা। তবে প্রযোজক জানিয়েছেন, শাকিবকে নিয়ে নতুন পরিকল্পনা হচ্ছে। এখন গল্প নিয়ে কাজ চলছে। শেষ হলে তাঁকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হবে।
এদিকে, ‘বরবাদ’ নামের আরেকটি সিনেমায় ইধিকা পালের অভিনয়ের খবর শোনা গেছে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এ সিনেমায় শাকিব হবেন ইধিকার নায়ক। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে