
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি। ঘোষণা করা হয় উৎসবে প্রদর্শিত বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় বিভাগে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম।
এবারের আসরে সেরা সিনেমার পুরস্কার ফিপ্রেসি বাংলাদেশ অ্যাওয়ার্ড (বাংলাদেশ প্যানোরামা: ফুল লেন্থ সেকশন) জিতে নিয়েছে মনিরুল হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। ট্যালেন্ট সেকশনে সেরা হয়েছে তানহা তাবাসসুমের ‘হোয়াট ইফ’। এশিয়ান ফিল্ম কম্পিটিশনে কিরগিজস্তানের ‘কুরাক’, স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে দক্ষিণ কোরিয়ার ‘আ ভাস্ট অ্যালগরিদম অব হিউম্যানিটি: দ্য মুভি’ এবং উইমেন ফিল্মমেকার সেকশনে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে রাশিয়ার ‘ফ্রম স্ক্রাচ’।
এদিন ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাবের ফলাফলও ঘোষণা করা হয়। প্রথম হয়েছে চীনের ‘শি স্ট্যান্ডস স্টিল ইন ড্রিফটিং ওয়াটার’, দ্বিতীয় স্থানে কিরগিজস্তানের ‘দ্য হাজবেন্ড’ এবং তৃতীয় হয়েছে নেপালের ‘মাউন্টেন অব স্পিরিটস’।
এবারের উৎসবে ৯১টি দেশের মোট ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যা উৎসবে এনে দেয় এক বৈচিত্র্যময় ও রঙিন আবহ। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানকে সামনে রেখে ৯ দিনব্যাপী আয়োজিত ২৪তম আসরের ভেন্যু ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইতিহাসে এই প্রথমবার কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিদিন সিনেমা প্রদর্শিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় কক্সবাজারে এই প্রদর্শনীতে বিপুল দর্শকের সমাগম হয়।
ঢাকা চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী চীনের কালচারাল কাউন্সিলর লি শিয়াও পেং, ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শার্লেট, আলিয়ঁস ফ্রঁসেজের ডিরেক্টর ফ্রাঁসোয়া শঁব্রো। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাসের গুরুত্বপূর্ণ ব্যক্তি, দেশি ও বিদেশি জুরি সদস্য, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীরা।
উৎসবে বিজয়ীদের তালিকা
অডিয়েন্স অ্যাওয়ার্ড
বাদল রহমান অ্যাওয়ার্ড
(বেস্ট চিলড্রেন ফিল্ম)
ওয়াইড অ্যাঙ্গেল সেকশন
উইমেন ফিল্মমেকারস সেকশন
স্পিরিচুয়াল ফিল্ম সেকশন
এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশন
বাংলাদেশ প্যানোরামা: ট্যালেন্ট সেকশন
বাংলাদেশ প্যানোরামা: ফুল লেন্থ সেকশন

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে