ঢাকা: বলিউড ও দক্ষিণী সিনেমায় বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘থালাইভি’, ‘আশ্চর্য’, ‘মায়েস্ত্রো’র মতো বড় বাজেটের সিনেমা। সেসব শুটিং শেষ করে ফের কাজ শুরু করেছেন কলকাতায়।
প্রায় দুই বছর পর ‘বাবা, বেবি ও’ দিয়ে কলকাতার ছবিতে ফিরলেন যীশু। শুটিং শেষ। কয়েকটি কারণে প্রত্যাশা বাড়াচ্ছে ছবিটি। প্রথমত, এই সিনেমার জুটি। যীশু-সোলাঙ্কির পর্দার রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। সোলাঙ্কি রায় সিরিয়াল জগতের পরিচিত মুখ।
ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের জুটি। ছবিটির মূল চরিত্রে দুই শিশু। তাঁদের ঘিরেই গল্প। পর্দায় এই দুই শিশু যীশুর সন্তান। ছবির সেটে সারাক্ষণ সামলাতে হয়েছে দুই শিশুকে।
ছবিতে যে ৪০ বছরের ব্যক্তির গল্প উঠে আসবে, তাঁর নাম মেঘ। এই চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। তিনি বিয়ে করবেন না বলেই ঠিক করেন, কিন্তু বাবা হতে চান। আর তাই সারোগেসির মাধ্যমে তিনি যমজ সন্তানের বাবা হন।
পরবর্তীকালে ওই দুই সন্তানের বাবা মেঘ একটি মেয়ের প্রেমে পড়েন। যাঁর নাম বৃষ্টি। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোলাঙ্কিকে। তিনি আবার মেঘকে পছন্দ করলেও তাঁকে বিবাহিত ভেবে বসেন। আর আসল সমস্যা হলো এটাই যে বৃষ্টি বাচ্চা একেবারেই পছন্দ করে না। আর তা নিয়েই কমেডির মোড়কে রোমান্টিক সিনেমা ‘বাবা, বেবি ও’।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে যীশু সেনগুপ্ত বলেন, ‘আমি এর আগে কখনো এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। বাচ্চাদের নিয়ে কাজ করা একটা দারুণ অভিজ্ঞতা। সব সময় মন ভালো থাকে। একটা ইতিবাচক অনুভূতি কাজ করে। আমি প্রায় এক বছর পর আবার বাংলা ছবিতে কাজ করছি। সব মিলিয়ে এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল।’
লকডাউনে বাড়িতে বসেই ছবির চিত্রনাট্য লিখেছিলেন জিনিয়া সেন। ২১ মার্চ কলকাতায় শুরু হয়েছিল ছবির শুটিং। ৯ এপ্রিল শুটিংয়ের কাজ শেষ হয়েছে।
ছবির প্রযোজক নন্দিতা রায় বলছেন, ‘যীশু সেনগুপ্তর সঙ্গে শেষ কাজ করেছিলাম পোস্ত সিনেমায়। তারপর বাবা, বেবি ও। যীশুর সঙ্গে কাজ করতে সব সময় ভালো লাগে। এই সিনেমার বিষয়বস্তু বেশ অন্য রকম। জিনিয়া চিত্রনাট্য বেশ গুছিয়ে লিখেছেন। আর মেঘের চরিত্রটার জন্য যীশুর থেকে ভালো আর কেউ হতে পারত না।’
উইন্ডোজ প্রযোজিত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সিনেমা ‘বেলা শুরু’ মুক্তি পাওয়ার কথা এই মাসের শেষে। প্রযোজনা সংস্থার পরিকল্পনা এরপরই মুক্তি পাবে ‘লক্ষ্মীছেলে’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৩ ঘণ্টা আগে