গতকাল শুক্রবার সন্ধ্যায় জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার খবর মেলে পরীমণির। আর অন্যদিকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে শরীফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি ছড়ায়। রক্তাক্ত মাথার ছবি ঘিরে তৈরি হয়েছে রহস্য।
বিনোদন পাড়ার গুঞ্জন—গতকাল রাতে রাজধানীর নিকেতনে এক নির্মাতার অফিসে মারামারি হয় রাজ-পরীমণির। পরীমণিকে চিকিৎসা দেওয়া রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ার তাঁকে নিয়ে দিয়েছে নতুন তথ্য, জ্বর নয় কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমণি।
হাসপাতালের একাধিক সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে, গতকাল সন্ধ্যায় কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমণি। সেলাই না লাগলেও ক্ষতস্থানে ড্রেসিং করাতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পরীমণি বসুন্ধরায় তাঁর নিজ বাসায় চলে যান।
সম্প্রতি জানা যায়, সব মান-অভিমান ভুলে প্রায় আবারও পরীমণির বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ। সেখান থেকে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তাঁরা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল চিত্র।
উল্লেখ্য, ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে কাছের মানুষদের নিয়ে একমাত্র সন্তানের প্রথম জন্মদিন উদ্যাপন করেন চিত্রনায়িকা পরীমণি। রাজ্যর প্রথম জন্মদিনের আয়োজনেও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।
এর সাত দিন পর গত বৃহস্পতিবার সকাল থেকেই ফেসবুকে গানবাংলার স্টুডিওতে সংগীত আয়োজক কৌশিক হোসেন তাপস ও তাঁর স্ত্রী ফারজানা মুন্নীর সঙ্গে সন্তান রাজ্যসহ পরীমণি ও শরীফুল রাজের একাধিক স্থিরচিত্র ফেসবুকে ছড়ায়। এর মধ্যে একটি স্থিরচিত্রে পরীমণি ও রাজ একে অপরকে জড়িয়ে ধরে ছিলেন।
তখন অনেকেই ভেবেছিলেন, মান–অভিমান ভুলে তাঁরা আবার একত্র হয়েছেন। তবে জখম নিয়ে দুজনের হাসপাতালে যাওয়ার এ ঘটনায় তাঁদের সম্পর্ক কোথায় গড়াচ্ছে তা নিয়ে আবারও নতুন জল্পনার জন্ম দিয়েছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৪ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে