অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ‘দিন-দ্য ডে’ সিনেমার পরিচালক মুর্তজা আতাশ জমজম। তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট দিয়ে বলেন, ‘এই সিনেমার শুরুতে যে সব চুক্তি ছিল তার কিছুই রক্ষা করেননি জলিল। এই সিনেমায় আমার অর্ধেক প্রোডাকশন জলিল নষ্ট করে নিজের মতো করে সিনেমা বানিয়েছেন, যেখানে আমিও সিনেমার কো-প্রডিউসার।’
নির্মাতা মর্তুজা জানিয়েছেন, চার বছর ধরে তাঁর অংশের টাকা ফেরত দেওয়ার অনুরোধ করেছেন অনন্তকে। চাইলে ইরানি টিমের নামও বাদ দিতে পারবেন অনন্ত জলিল, কিন্তু তিনি টাকা ফেরত দেননি, যোগাযোগও করেননি। তাই এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন এই ইরানি পরিচালক।
গেল ঈদে মুক্তি পায় বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন দ্য ডে’। এই সিনেমার ইরানি অংশের প্রযোজক ও পরিচালক মুর্তজা আতাশ জমজম। বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল। জমজম তাঁর ইনস্টাগ্রাম আইডিতে এ বিষয়ে এক দীর্ঘ স্ট্যাটাসে অনন্তের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন। তিনি লেখেন, ‘বাংলাদেশের সঙ্গে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার একমাত্র কারণ ছিল ইরানি এবং বাংলাদেশিদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করা, বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধ সংস্কৃতি বিনিময় করা এবং একে অপরকে আরও ভালোভাবে জানা। কারণ, আমি বিশ্বাস করি শিল্পই একমাত্র সর্বজনীন ভাষা যা সীমানা ভেঙ্গে দেয়।'
মুর্তজা সিনেমার নাম হিসেবে লেখেন ‘ডে (রোজ)’। তাঁর দাবি, অনন্ত ছবির নামকরণ থেকে শুরু করে কোনো কিছুই তাঁর সঙ্গে আলোচনা করে কিংবা সম্মতি নিয়ে করেননি। ‘তিনি (অনন্ত জলিল) চুক্তি ও এর শর্তাবলী ভঙ্গ করেছেন। তাঁর কারণেই সিনেমার প্রয় অর্ধেকই নষ্ট হয়েছে।’
ইরানি এ পরিচালক বলেছেন, তিনিই মূল প্রযোজক ছিলেন। এরপর অনন্ত তাঁর নিজের মতো করে, যেমন খুশি তেমন করে মূল গল্পের সঙ্গে সাংঘর্ষিকভাবে শুটিং করেছেন। তিনি লেখেন, ‘বাংলাদেশের জনগণকে সম্মান জানিয়ে আমি এর একটি শান্তিপূর্ণ ও সহজ সমাধানের কথা তাঁকে বলেছিলাম, কিন্তু তিনি মানেননি। ফলে আমি তেহরানের আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিই। একজন আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে আমি বাংলাদেশের আদালতেও যাব।’
মুর্তজা খুব শিগগিরই এ সিনেমার মূল চুক্তিপত্র, বাজেট সবকিছু প্রকাশ করবেন বলে জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমি অনন্তকে বলেছিলাম, আপনি যেহেতু লজ্জাজনকভাবে কোনো চুক্তিই মানছেন না, তাই ইরানি টিমের নাম সিনেমা থেকে বাদ দিয়ে দিন। কিন্তু তিনি কোনো কথাই শোনেননি। তাই আইনি পথে যাওয়াই একমাত্র উপায় ছিল।’
মুর্তজার অভিযোগ নিয়ে জানতে অনন্তর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৪ মিনিট আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১০ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১০ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১০ ঘণ্টা আগে