
ঘনিয়ে এসেছে দৃশ্যমের শেষ পর্বের মুক্তির তারিখ। ২০১৩ সালে এসেছিল মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’-এর প্রথম পর্ব। গল্পে যেমন ছিল থ্রিলারের স্বাদ, তেমনি ছিল পারিবারিক বন্ধনের আবেগ। আইনের হাত থেকে পরিবারকে বাঁচাতে জর্জকুট্টি নামের এক সাধারণ কেব্ল অপারেটরের গল্পটি মন জয় করেছিল সবার। বিভিন্ন ভাষায় রিমেকও হয় পরবর্তী সময়ে। ২০২১ সালে দৃশ্যমের দ্বিতীয় পর্ব মুক্তির পর এবার আসছে তৃতীয় পর্ব। এটি দিয়ে শেষ হবে দৃশ্যমের জার্নি।
মোহনলালের ৬৬তম জন্মদিন উপলক্ষে ২১ মে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’। গতকাল শনিবার সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ সিনেমাস। ২ মিনিট ৫ সেকেন্ডের ট্রেলারটি দর্শকদের মনে শিহরণ জাগিয়েছে। আগের দুটি কিস্তিতে জর্জকুট্টি যতটা শান্ত ও আত্মবিশ্বাসী ছিল, এবারের ট্রেলারে তাকে অনেকটা বিধ্বস্ত এবং মানসিকভাবে বিচলিত দেখা যাচ্ছে।
ট্রেলারটি শুরু হয় জর্জকুট্টির পরিবারের স্বাভাবিক জীবনে ফেরার দৃশ্য দিয়ে। কিন্তু এক গম্ভীর আবহ ও পুলিশের পুনরায় তৎপরতা ইঙ্গিত দেয়, পুরোনো সেই রহস্য আজও তাড়া করে ফিরছে পরিবারটিকে। নিজের কৃতকর্মের জন্য পরিবারের কাছে অপরাধী হিসেবে সাব্যস্ত হওয়ার ভয়ে মানসিকভাবে বিচলিত দেখা গেছে জর্জকুট্টিকে।
ট্রেলারে ইঙ্গিত দেওয়া হয়েছে, এবার বিষয়টি কেবল আইনি লড়াইয়ে সীমাবদ্ধ নেই। রূপ নিয়েছে মিডিয়া ট্রায়ালে। জর্জকুট্টির চারপাশের মানুষ ও পুলিশ পুনরায় পুরোনো সেই কবর বা মরদেহ-সম্পর্কিত রহস্যের শিকড় খুঁজতে শুরু করেছে।
ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, দৃশ্যম ৩ সিনেমায় জর্জকুট্টির বিবেক একটি বড় ভূমিকা পালন করবে। এবারের পর্বটি হবে এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে আবেগঘন ও চূড়ান্ত সমাপ্তি। জিতু জোসেফের পরিচালনায় দৃশ্যম ৩ সিনেমায় মোহনলালের পাশাপাশি ফিরছেন মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিল।
অজয় দেবগন অভিনীত দৃশ্যম ৩-এর হিন্দি রিমেকও চলতি বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে আসার জন্য প্রস্তুত। এরই মধ্যে শুটিং শেষ করেছেন অজয়। দৃশ্যমের শেষ কিস্তি নিয়ে তিনি পর্দায় দেখা দেবেন আগামী ২ অক্টোবর।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে