
শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় নয়নতারার অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। শাহরুখের পর এবার সালমানের নায়িকা হলেন তিনি। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বলিউড সুপারস্টার সালমান খান আর দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। তাঁদের নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক ভামশি পেডপাল্লি। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘এসভিসি ৬৩’।
আজ ১৮ এপ্রিল মুম্বাইয়ের গোরেগাঁওতে একটি বড় আয়োজনের অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে সিনেমার প্রথম শিডিউলের শুটিং শুরু হয়েছে। মূল কাজ শুরু হবে আগামী আগস্টে। প্রায় তিন মাস মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় শুটিং শেষ করে আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতার।
ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, নতুন এ সিনেমায় সালমান খানকে সম্পূর্ণ নতুন রূপে দেখা যাবে। নয়নতারার চরিত্রটিকেও বেশ শক্তিশালী এবং গল্পের কেন্দ্রবিন্দু হিসেবে ফুটিয়ে তোলা হবে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আরও থাকছেন অনীল কাপুর ও দক্ষিণি অভিনেতা অরবিন্দ স্বামী।
এসভিসি ৬৩ সিনেমার মাধ্যমে প্রথমবার সালমানের সঙ্গে কাজ করছেন জাতীয় পুরস্কারজয়ী তেলুগু পরিচালক ভামশি। দক্ষিণি ইন্ডাস্ট্রিতে ধারাবাহিক সাফল্যের পর তাঁর বলিউডের এই প্রজেক্ট ঘিরে কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মনে। এর আগে তিনি ‘ইয়েভাডু’, ‘ওপিরি’, ‘মহর্ষি’, ‘ভারিসু’সহ বেশ কিছু হিট সিনেমা বানিয়েছেন। এসভিসি ৬৩ প্রযোজনা করছেন জনপ্রিয় তেলুগু প্রযোজক দিল রাজু। সালমান, ভামশি ও দিল রাজু—এই ত্রয়ী মিলে বিশাল বাজেটের অ্যাকশন ড্রামা উপহার দিতে যাচ্ছেন।
এদিকে এই সিনেমার কাজ শুরুর পাশাপাশি ‘মাতৃভূমি’ নিয়েও ব্যস্ত সালমান। আগে এই সিনেমার নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। মুক্তির কথা ছিল এ মাসেই। তবে সিনেমার নামের পাশাপাশি চিত্রনাট্যে একাধিক দৃশ্যে বদল আনা হয়েছে।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, আগে সিনেমাটি একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত ছিল। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে গল্প নতুনভাবে সাজানো হয়েছে। ৪০ শতাংশ শুটিং করা হয়েছে নতুনভাবে। সে কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে মাতৃভূমির মুক্তি।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৯ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৯ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২০ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
২০ ঘণ্টা আগে