টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দিন কাটছে আলোচনা, সমালোচনা আর অপেক্ষায়। সমালোচনা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। প্রেম, ভাঙন–শ্রাবন্তীকে ঘিরে এসব গুঞ্জন ডালপালা মেলছে কয়েক মাস ধরে। তবে শ্রাবন্তী এসব উড়োকথায় পাত্তা দেওয়ার মতো মানুষ নন। তিনি আছেন নিজের মতোই।
আর শ্রাবন্তীর অপেক্ষা আটকে থাকা একগুচ্ছ ছবি নিয়ে। করোনার কারণে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ ছিল। এ কারণে অনেক দিন বড় পর্দায় নেই তিনি। কলকাতায় আগামী শুক্রবার থেকে সিনেমা হল খুলছে। এবার একে একে হলে আসবে তাঁর একগুচ্ছ ছবি।
তার আগে অবশ্য আরেকটি কাজ করে ফেললেন শ্রাবন্তী। অতিথি চরিত্রে হাজির হলেন দেব অভিনীত ও প্রযোজিত ‘কিশমিশ’ ছবিতে। গতকাল এ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন শ্রাবন্তী। বহুদিন পর তাই এ খবরে ভক্তদের মনে আশা জমেছে, আবার একসঙ্গে দেখা যাবে দেব-শ্রাবন্তীকে।
২০১৫ সালের দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল এ জুটির সর্বশেষ ছবি ‘শুধু তোমারই জন্য’। এর আগে দেবের সঙ্গে ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’, ‘বুনোহাঁস’-এর মতো ব্যবসাসফল ছবিতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে।
সামনে ‘খেলাঘর’ ছবিতে একসঙ্গে দেখা যাবে দেব-শ্রাবন্তীকে। যার পরিচালনার দায়িত্বে আছেন ‘সাঁঝবাতি’ পরিচালক জুটি শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। শুটিং শুরুর অপেক্ষায় আছে ‘খেলাঘর’। কিন্তু তার আগেই দেবের ছবিতে অতিথিশিল্পী হিসেবে আগমন ঘটছে শ্রাবন্তীর।
নতুন ছবিতে শ্রাবন্তী মূল নায়িকা নন যদিও; কিন্তু ‘কিশমিশ’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রেই থাকছেন তিনি, জানিয়েছেন দেব। শ্রাবন্তী ছাড়াও একাধিক তারকাশিল্পী আছেন ‘কিশমিশ’ ছবিতে। আছেন দেব, রুক্মিণী, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত। শোনা যাচ্ছে, কয়েকদিনের মধ্যে অঙ্কুশও হাজির হবেন এ ছবির শুটিংয়ে।
মোট তিনটি সময়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ‘কিশমিশ’ ছবির গল্প।
আশির দশক, বর্তমান সময় এমনকি কোভিড-পরবর্তী সময়কালও ধরা হয়েছে চিত্রনাট্যে। ছবিতে দেবের বাবার চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়। আর মায়ের চরিত্রে আছেন অঞ্জনা বসু।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে