এবারের দুর্গাপূজায় টালিউডে মুক্তি পেয়েছে চারটি সিনেমা। বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী এগিয়ে রয়েছে সৃজিত মুখার্জির ‘দশম অবতার’। এতে অভিনয় করেছেন–প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত ও বাংলাদেশের জয়া আহসান।
হিন্দুস্তান টাইমস বাংলা প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের তথ্যমতে তিন দিনে ‘দশম অবতার’ সিনেমাটির আয় ২ কোটি রুপি ছাড়িয়েছে। এদিকে টালি বাংলা বক্স অফিস টুইটে জানিয়েছে, অষ্টমীতে ‘দশম অবতার’-এর টিকিট বিক্রি হয়েছে ১৫ হাজারের বেশি। ‘বাঘা যতীন’-এর টিকিট বিক্রি হয়েছে ১১ হাজারের কাছাকাছি। আর ‘রক্তবীজ’-এর টিকিট বিক্রি হলো ১০ হাজার মতো।
সিনেমাটি তৈরি হয়েছে ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’ সিনেমার মিশেলে। ‘বাইশে শ্রাবণ’-এর প্রিক্যুয়েল এটি। ‘দশম অবতার’ দিয়ে টালিউডে প্রথম কপ ইউনিভার্স তৈরি করছেন সৃজিত।
দশম অবতারকে টক্কর দিচ্ছে দেবের ‘বাঘা যতীন’। বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী নেতার গল্পই তুলে ধরেছেন পরিচালক অরুণ রায়। সিনেমাটিতে দেবের বিপরীতে ইন্দুবালার চরিত্রে অভিনেত্রী কেড়েছেন নবাগত সৃজা দত্ত।
এদিকে ‘বাঘা যতীন’-এর কাছাকাছি আয় ‘রক্তবীজ’-এরও। এই সিনেমা পরিচালনা করেছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। ২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড এবং সেই তদন্তের সূত্র ধরে এগিয়েছে সিনেমার কাহিনি। এ ছাড়া প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনসূয়া মজুমদারকে ‘রক্তবীজ’-এ দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে।
তিনটি সিনেমা থেকে অনেকখানি পিছিয়ে আছে কোয়েল মল্লিকের সিনেমা ‘জঙ্গলে মিতিন মাসি’। যা পরিচালনা করেছেন অরিন্দম শীল।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে