
ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা দারিউশ মেহেরজুই ও তাঁর স্ত্রী ভাহিদিয়া মোহাম্মদীফা হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড হয়েছে। হত্যাকাণ্ডের পরিকল্পনা ও সহায়তার দায়ে আরও তিনজনকে ৮ থেকে ৩৬ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির আরবোর্জ প্রদেশের প্রধান বিচারপতি হুসেইন ফাজেলি-হারিকান্দি এ রায় দেন। বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
গত বছরের অক্টোবরে ইরানের রাজধানী তেহরানের কাছে কারাজ শহরে নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হন এই দম্পতি। তাঁদের মেয়ে মনা মেহেরজুই তেহরানে থাকেন। তিনি ওই দিন তেহরান থেকে বাবাকে দেখতে গিয়েছিলেন। ঘরে ঢুকে তিনি বাবা-মায়ের লাশ দেখতে পান। এ ঘটনায় মামলা করে নিহতের পরিবার।
ইরানের বিচার বিভাগ পরিচালিত সংবাদ সংস্থা মিজানের ওয়েবসাইটে সোমবার প্রকাশিত রুলে বিচারপতি হুসেইন ফাজেলি-হারিকান্দি উল্লেখ করেন, হত্যাকাণ্ডের কয়েক দিন পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাঁরা নিজেদের দোষ স্বীকার করেছেন। মামলার বিচারকার্য শেষে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডিতের নাম প্রকাশ করা হয়নি। ওয়েবসাইটটিতে বলা হয়েছে, দণ্ডিতদের সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ রয়েছে।
ফাজেলি-হরিকান্দির আগের একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, খুনি ব্যক্তি আগে মেহেরজুইয়ের জন্য কাজ করতেন এবং তিনি আর্থিক বিষয় নিয়ে মেহেরজুইয়ের ওপর ক্ষুব্ধ ছিলেন।
ইরানের নিউ ওয়েভ ফিল্ম মুভমেন্ট বা চলচ্চিত্রে পরিবর্তনের যে আন্দোলন, তার অগ্রনায়কদের একজন দারিউশ মেহেরজুই। তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘দ্য কাউ’ এই আন্দোলনের প্রথম চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়, যাতে মাসুদ কিমিয়াই, নাসের তাকভাইও ছিলেন। এ ছাড়া নির্মাতার লেইলা, হামোউন, দ্য টেন্যান্টস ও দ্য পিয়ার ট্রি চলচ্চিত্র উল্লেখযোগ্য।
১৯৯৮ সালে শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার হুগো এবং ১৯৯৩ সালের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন সিশেল, ২০০৪ সালে ফজর চলচ্চিত্র উৎসবের ক্রিস্টাল সিমোরগ, আন্তর্জাতিক লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার ১৯৯৩-সহ ৪৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১৩ ঘণ্টা আগে