ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সদ্য কেনা আইফোন থেকে ৭০০০ হাজার ছবি ও ৫০০ ভিডিও ডিলিট হয়ে গেছে। যাদবপুরের তৃণমূল সাংসদ মিমির গ্যালারি সম্পূর্ণ খালি এখন। ছবির সঙ্গে সঙ্গে সব স্মৃতিই যেন হারিয়ে গেল তাঁর। ভাবলেই যেন কান্না পাচ্ছে মিমির।
আজ সকালে মিমি চক্রবর্তী টুইট করেন, ‘৭০০০ ছবি, ৫০০টা ভিডিও, গ্যালারি থেকে সবকিছু ডিলিট হয়ে গিয়েছে। আমি জানি না আমি কী করব! কাঁদব না আরও জোরে কাঁদব।’ তিনি আইফোনের নির্মাতা সংস্থা অ্যাপল কর্তৃপক্ষকে ট্যাগ করে সাহায্য প্রার্থনা করেছেন। অভিনেত্রী জানিয়েছেন ছবিগুলি ফিরে পাওয়ার সব রকম চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি অত্যন্ত মর্মাহত এই ঘটনায়।
সেপ্টেম্বর মাসে আইফোন ১৩ ভারতীয় বাজারে আসার সঙ্গে সঙ্গেই ফোনটি কিনে ফেলেছিলেন মিমি। সেই খবরটিও সোশ্যাল মিডিয়া পোস্টে ভাগ করে নিয়েছিলেন টলিউডের জনপ্রিয় এই তারকা। টলিউড তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যার সবচেয়ে বেশি তাঁর। কোনো কারণ ছাড়াই ছবি ও ভিডিও ডিলিট হওয়ায় এখন তাঁর কান্না করা ছাড়া আর কিছুই করার নেই।
তবে টুইটের কমেন্টে অনেকে ছবি ও ভিডিও ফিরে পাওয়ার উপায় বলে দিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘iCloud’ ছবিগুলো পাওয়া যাবে। তবে বহু ফলোয়ারই মিমিকে নিয়ে ট্রল করেছেন।
নেটিজেনদের একটা বড় অংশের বক্তব্য, সংসদীয় এলাকার প্রতিও যদি এতটাই নজর দিতেন ‘এমপি ম্যাডাম’। একজন লিখেছেন, ‘হাজারো মানুষ কাজ হারাচ্ছে, স্কুলে পড়াশোনার সুযোগ পাচ্ছে না, অনাহারে দিন কাটাচ্ছে। আর এমপি ম্যাডামের একমাত্র চিন্তা তাঁর ছবি আর ভিডিও।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে