
দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গতকাল শুক্রবার রাতে ঢাকায় এসেছেন ভারতের খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। উৎসবের এশিয়ান প্রতিযোগিতা বিভাগের বিচারক তিনি। উদ্বোধন অনুষ্ঠানেরও প্রধান আকর্ষণ। আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে রোমাঞ্চকর ঢাকা সফরের কথা তুলে ধরেছেন শর্মিলা ঠাকুর।
বক্তব্যের শুরুতে তিনি জানান, গতকাল বিমানবন্দরে এসে জানতে পারেন, ফ্লাইট বাতিল! তবে অনিশ্চয়তা কাটিয়ে ঠিকই যথাসময়ে ঢাকায় পা রেখেছেন শর্মিলা ঠাকুর। বাংলাদেশ বিমানের সহযোগিতায় ঢাকায় আসেন তিনি। ঢাকায় রওনা দেওয়ার শুরুটা যেমন রোমাঞ্চকর ছিল, এখানে আসার পরও আরেকটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন শর্মিলা। আজ বিকেলে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে সে গল্প শুনিয়েছেন অভিনেত্রী।
শর্মিলা ঠাকুর বলেন, ‘বৈচিত্র্যময় এ শহরে এসে আমি খুবই খুশি। তবে এই আসা প্রায় বাতিল হতে বসেছিল! গতকাল (১৯ জানুয়ারি) যখন আমি দিল্লি বিমানবন্দরে গিয়েছিলাম, আমাকে বলা হলো, কুয়াশার কারণে ফ্লাইট ক্যানসেল। বাইরে তখন প্রচণ্ড ঠান্ডা। পরবর্তী ফ্লাইট ছিল আজ; যদি আমি এই ফ্লাইট ধরতাম, তাহলে হয়তো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পারতাম না। পরে বাংলাদেশ বিমানের সহযোগিতায় ঢাকায় আসতে পেরেছি। একটা অ্যাডভেঞ্চার দিয়ে জার্নিটা শুরু হয়েছিল!’
ঢাকায় আসার পরের অ্যাডভেঞ্চারের বর্ণনায় শর্মিলা ঠাকুর বলেন, ‘আমাকে উৎসবের পরিচালক বলেছেন, হোটেল থেকে ভেন্যু হেঁটে গেলে মাত্র দুই মিনিট, আর গাড়িতে পাঁচ মিনিট। কিন্তু কোনও কারণে আমরা একটা ভুল মোড় নিয়ে ফেলি। যার কারণে আমরা প্রায় ৩৫ মিনিট দেরিতে পৌঁছালাম। এটা একরকম অ্যাডভেঞ্চারই ছিল। ট্রাফিক থেকে শুরু করে ঢাকার কিছু রূপও দেখা হয়ে গেল।’
যদিও কথাগুলো বলার সময় শর্মিলা ঠাকুরের চেহারায় বিরক্তির একটুও ছাপ ছিল না। হাসিমাখা মুখে ঘটনাগুলো বলছিলেন তিনি। হঠাৎই তাঁর কাছে বাংলায় কথা বলার আরজি রাখেন ঢাকা উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। কিন্তু বিনয়ের সঙ্গেই তা ফিরিয়ে দেন অভিনেত্রী।
শর্মিলা ঠাকুরের কথায়, ‘আমি বাংলায় কেন বলব, এটা তো আন্তর্জাতিক উৎসব। আর সবাই জানে যে, আমি বাংলা বলতে জানি। ইংরেজি তো আন্তর্জাতিক ভাষা, সবাই বোঝে। প্লিজ মাফ করবেন।’ যদিও সবশেষে তিনি জানিয়েছেন, উৎসবের সমাপনী দিনে তিনি বাংলায় দীর্ঘ বক্তব্য দেবেন।
এবারের উৎসবে উদ্বোধনী ছবি ইরানি নির্মাতা মুর্তাজা অতাশ জমজমের ‘ফেরেশতে’, ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের গুণী অভিনেত্রী জয়া আহসান। এই ছবিটির পর পরই দেখানো হবে বাংলাদেশ–ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। ছবিটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল।
উল্লেখ্য, নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এ স্লোগান নিয়ে আজ থেকে রাজধানীতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসব চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে