
থ্রিলার নির্মাতা হিসেবেই পরিচিত ভিকি জাহেদ। এবার থ্রিলারের সঙ্গে প্রেম যোগ করে তিনি নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’। নির্মাতা একে বলছেন ডার্ক লাভ স্টোরি। সিনেমায় প্রথমবার নির্দেশক ভিকির সঙ্গী হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। আরও আছেন জাকিয়া বারী মম, আবুল হায়াত, শাহনাজ সুমি প্রমুখ। গতকাল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মের ট্রেলার।
প্রায় তিন মিনিটের ট্রেলারে দেখা গেল, স্ত্রী-সন্তান ও অসুস্থ মাকে রেখে শহরে কাজ করে মুকুল। প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠায়। শহরে এক মেয়ের প্রেমে পড়ে মুকুল, তাকে বিয়ে করার কথাও ভাবে। ট্রেলারে বলা হয়, মায়ার জাদুর ঢাকা শহরে গ্রামের কত মেয়ের যে কপাল পুড়ছে, কত মেয়ের যে সংসার ভাঙছে। প্রভাবশালী ইদ্রিস আলীর সঙ্গে পরিচয়ের সুবাদে একসময় অন্ধকার জগতে জড়িয়ে যায় মুকুল। অন্যদিকে গ্রামে থাকা মুকুলের স্ত্রী রুমালিও জড়িয়ে পড়ে অনৈতিক কাজে। অনেক দিন গ্রামে যায় না মুকুল, প্রতি মাসে পাঠানো টাকার পরিমাণও কমিয়ে দেয়। চিন্তায় পড়ে তার স্ত্রী ও মা। মুকুলকে খুঁজতে বেরিয়ে পড়ে রুমালি। ট্রেলার দেখে আন্দাজ করা যায় মুকুল, রুমালি ও ইদ্রিস আলীর পাপের পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছে অন্ধকারের গান।
ভিকি জাহেদ বলেন, ‘অন্ধকারের গানের গল্পটি খুবই ভিন্ন। আমি সাধারণত যে ধরনের কাজ করি তার চেয়ে আলাদা। আমার গল্প সাধারণত শহরকেন্দ্রিক হয়। এই গল্পে শহরের সঙ্গে গ্রামীণ পটভূমি যোগ হয়েছে। মূলত সম্পর্কের গল্প, সেই সঙ্গে যোগ হয়েছে থ্রিলার আর সাসপেন্স। এটাকে ডার্ক লাভ স্টোরি বলা যায়। প্রথমবার মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। অনেক বছর ধরে তাঁর কাজ দেখে মুগ্ধ হয়েছি। অপেক্ষায় ছিলাম কবে তাঁর সঙ্গে কাজ হবে। অবশেষে অন্ধকারের গানে সেই অপেক্ষা শেষ হলো।’
ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে অন্ধকারের গান। নির্মাতা জানান, চলতি মাসের শেষ দিকে ওয়েব ফিল্মটি মুক্তি পেতে পারে।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১০ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১০ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১০ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১ দিন আগে