প্রথম আলাপে ইন্দ্রপুরের স্টুডিওতে রীতিমতো প্রশ্নবাণে জর্জরিত করছিলেন মানিকদা। আলাপের একপর্যায়ে চিৎকার করে বলে উঠলেন, ‘আমি অনঙ্গ বউ পেয়ে গেছি।’ মনে পড়ে, ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে সিঁথিতে সিঁদুর দেওয়া হয়। সাধারণ একটি শাড়ি পরে ক্যামেরার সামনে দাঁড়াই। বলেছিলেন, ‘মেয়েটি তো দারুণ ফটোজেনিক!’
ভারতের শান্তিনিকেতন ও বীরভূমে ‘অশনি সংকেত’ সিনেমার শুটিং করেছিলাম। শান্তিনিকেতনে শুটিং করার দিনগুলোর কথা খুব মনে পড়ে। বিশেষ করে শান্তিনিকেতনে যে বাড়িটিতে শুটিং করেছিলাম, সেই বাড়িটির কথা এবং শুটিং করার কথা এবং শুটিং করার ফাঁকে আড্ডার সময়ের কথাগুলো খুব মনে পড়ে।
এই ছবির মাধ্যমেই প্রথম বিদেশে কোনো উৎসবে গিয়েছিলাম। মুক্তির আগেই ছবিটি দেখানো হয়েছিল বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল। সিনেমাটিকে শ্রেষ্ঠ পুরস্কার ‘গোল্ডেন বিয়ার’ দেওয়া হয়। সত্যজিৎ রায়ের নামের পাশাপাশি আমার নামটিও সবাই জানলেন। ওটা ছিল বিরাট প্রাপ্তি। ওই প্রথম আমার এমন বড় কোনো উৎসবে যাওয়া।
সিনেমা মুক্তির পরও কলকাতায় গেলেই মানিকদার জন্য পদ্মার ইলিশ আর চিংড়ি নিয়ে যেতাম। উনি খুব আদর করতেন আমাকে। দাদার একটা চিঠি এখনো আমার কাছে আছে, তিনি লিখেছেন, ‘তোকে বোম্বের ছবিতে নেবার জন্যে বেশ কিছু প্রডিউসার আমার সাথে যোগাযোগ করেছে। তুই যদি করিস, তাহলে ওদের ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। নিজেই কথা বলে নে। নিজেরটা নিজে বুঝে নিবি।’
মারা যাওয়ার বেশ কিছুদিন আগে উনাকে দেখতে গিয়েছিলাম। তখন খুব একটা কথা বলতে পারেন না। হাসপাতাল থেকে একটু সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। বউদিকে বললাম, মানিকদাকে দেখতে এসেছি।
বউদি বললেন,
‘কথা বলতে পারবে না। ভেতর গিয়ে একটু দেখে যা।’
ওটাই আমার শেষ দেখা। তবে তাঁর সঙ্গে আর কথা হয়নি। তার কয়েক মাস পর তিনি আমাদের ছেড়ে চলে গেলেন পরপারে।
তাঁর হাত ধরে সৌমিত্র চট্টোপাধ্যায়, জয়া ভাদুড়ি, শর্মিলা ঠাকুর সিনেমায় আসেন। আমারও নতুন যাত্রা শুরু হলো তাঁর ‘অশনি সংকেত’ সিনেমায় কাজ করার মাধ্যমে। একজীবনে কত কিংবদন্তির জন্মদাতা তিনি!
অনুলিখন: মীর রাকিব হাসান

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে