
ঈদে মুক্তির তালিকায় থাকা চার সিনেমার টিজার প্রকাশ পেলেও কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার। সিনেমার নির্মাতারাও ছিলেন চুপচাপ। অবশেষে আজ প্রকাশ পেল প্রিন্সের টিজার। ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিকে নির্মাতারা বলছেন প্রিব্লাস্ট (মিষ্টি মুখ)।
আগেই জানা গিয়েছিল প্রিন্সে শাকিব একজন গ্যাংস্টার। সেভাবেই হাজির হলেন তিনি। লম্বা ব্রাউনি চুল ও দাড়িতে ভিন্ন এক লুকে দেখা গেল তাঁকে। দুই হাতে বন্দুক চালানো, শত্রুর বুকে সিসা ঢুকানো, ঝাঁপিয়ে পড়া—সবকিছুই দেখা যাচ্ছে তাঁর অ্যাকশনে। একাই ধসিয়ে দিচ্ছেন প্রতিপক্ষকে।

টিজারে শাকিবের আরেকটি লুকে একঝলক দেখা গেছে। সেখানে তাঁর চুল ছোট, লুকেও আছে ভিন্নতা। শাকিবের পাশাপাশি বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে বলিউডের বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে। একঝলক দেখা গেছে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর ঝলক। শেষের দিকে শাকিবের কণ্ঠে শোনা যায় সংলাপ, ‘আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।’
নব্বইয়ের দশকের গল্পে প্রিন্স বানিয়েছেন আবু হায়াত মাহমুদ। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য প্রমুখ।

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
৫ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়াম আহমেদের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
৭ ঘণ্টা আগে
বরাবরের মতো এবারও ঈদে নানা চমক নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদ উপলক্ষে তৈরি ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে চারটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পীরা।
৮ ঘণ্টা আগে