‘পুষ্পা’ বললে এখন একটাই নাম বোঝায়, আল্লু আর্জুন। ছবিটিতে অভিনয় দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন দক্ষিণী এই সুপারস্টার। একইভাবে বিজয় দেবেরাকোন্ডাও ‘অর্জুন রেড্ডি’ দিয়ে দর্শকদের মন কেড়েছেন। আর দক্ষিণী সুপারস্টারদের একের পর এক জনপ্রিয় ছবি দেখে বলিউডের পরিচালকেরা তাঁদের পেছনে লগ্নি করতে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন।
প্রভাস কিংবা দুলকার সালমান এই সুযোগ কাজে লাগালেও ফিরিয়েও দিয়েছেন কেউ কেউ। বলিউড ফিল্ম প্রত্যাখ্যান করা দক্ষিণী সুপারস্টারদের তালিকায় প্রথমেই রয়েছেন আল্লু আর্জুন। তুমুল দর্শকনন্দিত অভিনেতা আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমার দীর্ঘ তালিকা আছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, বলিউডের বেশ লোভনীয় এক প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। সালমান খানকে নেওয়ার আগে ‘বজরঙ্গি ভাইজান’ এর জন্য আল্লু অর্জুনের সঙ্গে যোগাযোগ করেছিলেন কবির খান। কিন্তু ব্যস্ত শিডিউলের কারণে ছবিতে সাইন করতে পারেননি বলে জানা গেছে।
‘মিশন মজনু’ দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে ‘পুষ্পা’র আরেক তারকা রাশমিকা মান্দানার। তবে তার আগে, তাঁকে শহীদ কাপুরের বিপরীতে ‘জার্সি’ ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণ হিসেবে রাশমিকার ভাষ্য, ‘আর্ট ফিল্ম করার জন্য প্রস্তুত নই আমি। এখনো কমার্শিয়াল ছবি করছি। আমি যদি একটি চলচ্চিত্রের অংশ হই, তবে এটিতে আমাকে পুরোটা দিতে হবে। আমি এমন কোনো প্রস্তাব গ্রহণ করব না, যেখানে আমি মনে করি যে আমি অনেক কিছু দিতে পারি না। আমি মনে করি নির্মাতাদের আরও বেশি প্রাপ্য।’
দক্ষিণী আরেক নামী অভিনয় শিল্পী নয়নতারা রীতিমতো শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন! ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে নয়নতারাকে ‘ওয়ান টু থ্রি ফোর’ গানটিতে নাচের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক রোহিত শেঠি। সেই প্রস্তাব ফিরিয়ে দেন বিগিল খ্যাত এই তারকা।
‘লাইগার’-এর আগে, দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডাকে ‘ডিয়ার কমরেড’-এর হিন্দি রিমেকের প্রস্তাব দিয়েছিলেন করণ জোহর। ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, করণ জোহর প্রায় ৬ কোটি টাকায় ডিয়ার কমরেডের স্বত্ব কিনেছিলেন। বিজয় তাঁর নিজের ব্লকবাস্টার ফিল্মটির রিমেক প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘একই গল্প দুবার বলার কোনো অর্থ দেখি না। তা ছাড়া, ছবিতে আবার পুরোপুরি আবেগ দিতেও পারব না।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে