
আবার তৈরি হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। নতুন নাম দেওয়া হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। গত বছর শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। সব কাজ শেষে এখন মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টিতে দেখা গিয়েছিল নতুন অভিনয়শিল্পীদের। বিশেষ করে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন মন জিতে নেয় দর্শকের। এবারও কেন্দ্রীয় দুই চরিত্রে বেছে নেওয়া হয়েছে নতুন দুই অভিনয়শিল্পীকে। ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান আর প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে রাদিফা। আরও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান, ঝুনা চৌধুরী প্রমুখ।
গল্প একই থাকলেও বদলে গেছে সিনেমার প্রেক্ষাপট। বর্তমান সময়ের আলোকেই নির্মিত হয়েছে আবার হঠাৎ বৃষ্টি। এবার সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান। প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।
হঠাৎ বৃষ্টি সিনেমার গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’, ‘সোনালি প্রান্তরে’সহ মোট ছয়টি গান ছিল এতে। ওই ছয়টি গানের তিনটি গানের রিমেক হচ্ছে নতুন সিনেমায়। সঙ্গে থাকছে নতুন দুটি গান।
এবারের দুর্গাপূজায় আবার হঠাৎ বৃষ্টি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা কামরুজ্জামান। এ বিষয়ে তিনি বলেন, ‘বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা সিনেমাটি নির্মাণ করেছি। বাকিটা দর্শক দেখার পর বলবেন। সব কাজ শেষে এখন মুক্তির পরিকল্পনা সাজাচ্ছি। ইচ্ছা আছে দুর্গাপূজায় মুক্তি দেওয়ার।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে