
থিয়েটার কাঁধে বয়ে বেড়ানো একজন শিল্পীর জীবন এবং তাঁর নাটকের পথ চলার গল্পে নিয়ামুল মুক্তা বানিয়েছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘পথ’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাট্যকার, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল।
পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন নিয়ামুল মুক্তা। চিলেকোঠা ফিল্মসের ব্যানারে পথ সিনেমাটি প্রযোজনাও করেছেন মুক্তা।
প্রায় সাড়ে তিন দশক ধরে নাট্যচর্চার সঙ্গে জড়িত পাবনার নাট্যকর্মী আসাদুজ্জামান দুলাল। নাটক রচনা, নির্দেশনা এবং অভিনয় করেন তিনি। মামুনুর রশীদের মুক্তনাটকের সঙ্গে জড়িত ছিলেন। সমন্বয় থিয়েটার নামের একটি স্থানীয় নাট্যদলের কর্ণধার দুলাল। দেশের বিভিন্ন স্থানে নিজের নাট্যদল নিয়ে নাটক প্রদর্শন করেন তিনি।
পথ সিনেমায় আসাদুজ্জামান দুলালকে নেওয়া প্রসঙ্গে নিয়ামুল মুক্তা বলেন, ‘আমি চরিত্রটির জন্য বাস্তবে এমন কাউকে খুঁজছিলাম, যিনি লোকাল থিয়েটার নিয়ে কাজ করেন। আমার বাড়িও পাবনা। সেই সুবাদে দুলাল ভাইকে চিনতাম আগে থেকে। আমার গল্পের চরিত্রটির সঙ্গে তাঁর অদ্ভুত মিল খুঁজে পেলাম।’
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে পথ। নির্মাতা জানান বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। বছরের শেষ দিকে সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে আসাদুজ্জামান দুলাল ছাড়া পথ সিনেমায় আর কারা অভিনয় করেছেন তা এখনো জানাননি নির্মাতা।
এদিকে ‘বৈদ্য’ নামের আরেকটি সিনেমার শুটিং শেষ করেছেন নিয়ামুল মুক্তা। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম। মুক্তা জানিয়েছেন, শিগগির সেন্সরে জমা দেবেন সিনেমাটি।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে