গত কয়েক বছরে বাণিজ্যিক সিনেমার রোমান্টিক হিরোর তকমা অনেকটা ঝেড়ে ফেলছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙেছেন। একের পর এক গল্পনির্ভর সিনেমায় কাজ করে যাচ্ছেন অভিনেতা। এবার দিলেন নতুন চমক। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রে দেখা যেতে পারে দেবকে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, সিনেমাটির পরিচালকের আসনে থাকতে পারেন নির্মাতা অরুণ রায়। এই নির্মাতার ফ্রেমে বরাবর দেশপ্রেমের গল্প ফুটে উঠেছে। অবিভক্ত ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম হীরালাল সেনকে নিয়ে তিনি তৈরি করেছিলেন ‘হীরালাল’। এরপর সেই অভিনেতা কিঞ্জল চট্টোপাধ্যায়কে নিয়েই ‘৮/১২ বিনয় বাদল দীনেশ’ তৈরি করেছেন। তারপর দেবকে নিয়ে করলেন ‘বাঘা যতীন’। অরুণের ঝুলিতে রয়েছে ‘চোলাই’-এর মতো রাজনৈতিক ছবিও।
এর মাঝেই গুঞ্জন, তিনি এবার বিদ্যাসাগরের জীবনকাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন। এ প্রসঙ্গে বিস্তারিত না বললেও পরিচালক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, বাংলা গড়তে যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাঁদের আদর্শ-কাজ ও ভাবনা তুলে ধরার জন্যই এই প্রয়াস। তাই অগ্নিযুগের ব্যক্তিত্বদের কাজ-কাহিনি একে একে পর্দায় ফুটিয়ে তুলতে চাইছেন তিনি।
দেশপ্রেম তাঁর পছন্দের প্লট। তবে অরুণ রায় এখন ক্যানসারে আক্রান্ত। আপাতত চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন বটে, তবে তাঁর এই ভাবনা পর্দায় ফুটিয়ে তোলার কাজ কিন্তু বন্ধ রাখেননি।
আর এই মুহূর্তে ভোটের ময়দানে ব্যস্ত দেব। তার মধ্যেই বুধবার থেকে টালিউড অন্দরে জোর গুঞ্জন, ‘বাঘা যতীন’ দেব নাকি এবার বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করবেন।
তবে এ বিষয়ে মূলত দুটো প্রশ্ন উঠেছে, প্রথমত দেব কি নিজেই মুখ্য চরিত্রে অভিনয় করছেন? নাকি তিনি এই সিনেমার প্রযোজক? উল্লেখ্য, দেবকে আগেও অরুণ রায়ের ফ্রেমে ‘বাঘা যতীন’ হিসেবে দেখা গেছে। তাঁর সঙ্গে অভিনেতার দারুণ সুসম্পর্কও। আর সেই পরিচালকই যখন বিদ্যাসাগরকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন, তখন দেবের নামটাই প্রথমে উঠে এসেছে স্বাভাবিকভাবে।
কিন্তু পরিচালক অরুণ বলছেন, দেবের চেহারার সঙ্গে মিললে তবেই তিনি বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করেন। আবার এ-ও শোনা যাচ্ছে যে, অভিনয়ের পাশাপাশি দেবের প্রযোজনা সংস্থার ব্যানারেই এই সিনেমা তৈরি হবে। যদিও আপাতত সবটাই জল্পনা স্তরে, তবে অরুণ রায় কিন্তু বিষয়টি স্পষ্ট করে উড়িয়েও দেননি। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই ছবির শুটিং শুরু হবে।
‘গোলন্দাজ’, ‘রঘু ডাকাত’, ‘বাঘা যতীন’-দেবের সিনেমায় বারবার উঠে এসেছে দেশপ্রেমের গল্প। ‘পাগলু’ কিংবা ‘দুই পৃথিবী’র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। যেকোনো চরিত্র আত্মস্থ করতেও কোনো রকম কসরত বাকি রাখেননি তিনি। সঙ্গে সিনেমাগুলোও বক্স অফিসে পেয়েছে ব্যবসায়িক সফলতা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে