‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’, ‘টেকওয়ান’– কলকাতার পরিচালক মৈনাক ভৌমিকের জনপ্রিয় সিনেমার সংখ্যা অনেক। আলোচিত এই পরিচালকের খুব কাছের বন্ধু স্বস্তিকা মুখোপাধ্যায়। মৈনাকের বেশিরভাগ সিনেমায় স্বস্তিকার দেখা পাওয়া যায়।
মৈনাকের সর্বশেষ ছবি ‘চিনি’ মুক্তি পেয়েছিল গত বছর। এবার নতুন ছবির গল্প ফেঁদেছেন তিনি। নাম দিয়েছেন ‘চিনি’র সঙ্গে মিলিয়েই– ‘মিনি’। তবে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন স্বস্তিকা নয়, মিমি চক্রবর্তী। এটাই হতে যাচ্ছে এই নির্মাতা–অভিনেত্রীর একসঙ্গে প্রথম কাজ।
‘মিনি’ ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত মিমি চক্রবর্তী। তাঁর কাছে দুটো প্রশ্ন–
প্রশ্ন এক: ছবিটির গল্প কেমন?
দায়িত্ববান হওয়ার গল্প। মূল্যবোধের গল্প। ছবিতে আমি যে চরিত্রটা করছি ঘটনাচক্রে তার কাঁধে একটি বড় দায়িত্ব এসে পড়ে। কীভাবে সবকিছু সামাল দেবে, তা নিয়ে গল্প। আধুনিকমনস্ক হওয়ার পাশাপাশি পরিবারের গুরুত্ব বোঝার বিষয়টি আছে গল্পে।
প্রশ্ন দুই: পরিচালক মৈনাকের স্পেশালিটি কী?
মৈনাকদা যখন ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’ বানিয়েছিল, তখন এমন নারীকেন্দ্রীক ছবির চল ছিল না। সময়ের চেয়ে কিছুটা এগিয়ে ছবির ভাবনা সাজায় মৈনাকদা। নারী চরিত্র লেখে যত্ন করে। সেটাই ভালো লাগে।
রাজনৈতিক ব্যস্ততার কারনে সপ্তাহখানিক দিল্লীতে ছিলেন মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার কলকাতায় ফিরেছেন। অরিন্দম শীলের নতুন ছবি ‘খেলা যখন’–এর শুটিং শুরু হবে। তাতে অভিনয় করবেন মিমি। সেজন্য নিতে হবে মার্শাল আর্টের প্রশিক্ষণ। তারপর শুরু হবে ‘মিনি’ ছবির শুটিং।
‘মিনি’র গল্প অনেকদিন ধরেই ঘুরছে মৈনাকের মাথায়। মিমি যখন ‘ক্রিসক্রস’ ছবির শুটিং করছিলেন, তখনই গল্পটি শুনিয়েছিলেন তাঁকে। মিমির ভালো লেগেছিলো। ছবিটি করবেন বলে জানিয়েছিলেন। তারপর নানান প্রস্তুতি শেষ করে, অবশেষে শুটিংয়ের পথে মৈনাকের নতুন ছবি ‘মিনি’।
দুটো প্রশ্ন পরিচালক মৈনাকের কাছেও–
প্রশ্ন এক: মিমি অভিনীত কোন ছবি সবচেয়ে ভালো লাগে?
‘বোঝেনা সে বোঝেনা’ আর ‘ড্রাকুলা স্যার’। তাঁর অভিনীত সিরিয়াল ‘গানের ওপারে’–ও ভালো লাগে।
প্রশ্ন দুই: প্রথমবার কোনো সাংসদকে নিয়ে শুটিং করার ক্ষেত্রে কোন বিষয়টি মাথায় রাখছেন?
আমি পলিটিক্যালি ইনকারেক্ট মানুষ। টেনশন হবে যে, মিমির সামনে কী বলে ফেলবো! আবার মজাও আছে। সংসদের ভেতরে কী কী হয়, সে সব আমি ওকে জিজ্ঞেস করবো। টালিউডের চেয়ে সংসদে বেশি পলিটিক্স হয় কিনা, জানা দরকার।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে