এ সপ্তাহের সিনেমা

দেশের সিনেমা হলে আজ মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। রওনক-মৌসুমীর ‘নয়া মানুষ’ সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে আট বছর আগে নির্মিত ‘দুনিয়া’।
চরের মানুষের গল্পে ‘নয়া মানুষ’
চরের মানুষের জীবনের দুঃখ-সুখের গল্পগাথা নিয়ে নির্মিত হয়েছে ‘নয়া মানুষ’। হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সোহেল রানা বয়াতি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা।
নয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। ভাসতে ভাসতে মানুষ এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ প্রমুখ।
নির্মাতা সোহেল রানা বয়াতী বলেন, ‘সিনেমাটি নির্মাণের সময়েও নানা দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে আমাদের। ২০২২ সালের অক্টোবরে শুটিং শুরু হয়, কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট ক্ষতিগ্রস্ত হলে কাজ বন্ধ হয়ে যায়। এরপর আবার সেট তৈরি করে শুটিং করেছি। অবশেষে সিনেমাটি মুক্তি দিতে পারছি। নয়া মানুষ নিয়ে আমরা আশাবাদী।’

আট বছর পর ‘দুনিয়া’
আট বছর আগে সাইফ চন্দন নির্মাণ করেছিলেন ‘টার্গেট’ নামে একটি সিনেমা। ২০১৬ সালে শুটিং শেষ হওয়া সিনেমাটি অবশেষে আলোর মুখ দেখছে। তবে বদলে গেছে নাম। মুক্তি পাচ্ছে ‘দুনিয়া’ নামে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিরব হোসেন, আইরিন সুলতানা, মিশা সওদাগর প্রমুখ।
নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘সে সময়ের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এত দেরিতে কেন মুক্তির সিদ্ধান্ত, এটা প্রযোজনা প্রতিষ্ঠান ভালো বলতে পারবে।’
আইরিন সুলতানা বলেন, ‘নিজের কাজ পর্দায় দেখতে সবারই ভালো লাগে। অনেক দিন আটকে থাকলেও শেষ পর্যন্ত সিনেমাটি দর্শক দেখতে পারবে, এটা আনন্দের বিষয়।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে