ঢালিউড চলচ্চিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার ছবি ‘প্রজেক্ট অমি’তে দেখা যাবে তাঁকে। এরই মধ্যে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অমিত আশরাফ।
ছবিটিতে নাসিরুদ্দিন শাহকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে অমিত আশরাফ বলেন, ‘ছবির গল্প ও চরিত্র দেখে তাঁর বেশ পছন্দ হয়েছে। তিনি শুটিংয়েরও শিডিউল দিয়েছেন। নতুন বছরে শুটিং শুরু করব। এরই মধ্যে বাকি শিল্পীদের চূড়ান্ত করা হবে। বর্তমানে শিল্পী নির্বাচনের জন্য অডিশন চলছে।’
জানা গেছে, ‘প্রজেক্ট অমি’ ছবির গল্প সাজানো হয়েছে ২০৫০ সালকে ঘিরে। একজন হ্যাকার ও একজন ডিজিটাল আর্টিস্ট একটি ভার্চুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) রোবট তৈরি করে, যার নাম অমি। অমি ডার্ক ওয়েবের ভার্চুয়াল সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেন। এভাবেই গল্পটি এগিয়ে যাবে।
ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের কাজী প্রোডাকশনস হাউস ও যুক্তরাজ্যের ব্রিটিশ প্রযোজক জেনি ওয়াকার। জেনি বিবিসি, চ্যানেল ফোরের জন্য প্রামাণ্যচিত্রসহ বিভিন্ন প্রযোজনা তৈরি করেছেন।
ছবিটির বাংলাদেশি প্রযোজক হিমেল তারিক বলেন, ‘প্রজেক্ট অমি’ ছবির জন্য ওপেন কাস্টিংয়ের সুযোগ রয়েছে। কেউ ছবিটিতে অভিনয় করতে চাইলে প্রযোজনা প্রতিষ্ঠান অথবা প্রধান সহকারী পরিচালক শেখ আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলেই হবে।’
নির্মাতা অমিত আশরাফ এর আগে ‘উধাও’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। এ ছাড়া তিনি বানিয়েছিলেন ‘কালি’ নামে একটি ওয়েব সিরিজ।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
২৩ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে