২০১৭ সাল থেকে প্রতিবছর বিভিন্ন বিভাগে সেরাদের দেওয়া হচ্ছে আনন্দমেলা অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত চ্যারিটি অর্গানাইজেশন আনন্দমেলার ব্যানারে দেওয়া হয় এই সম্মাননা পদক। আগামী ২৫ ও ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড সাইনসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা।
আনন্দ মেলার প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী জানিয়েছেন, বিগত দিনের চেয়ে এবারের আয়োজন হবে আরও বেশি আকর্ষণীয় ও বর্ণাঢ্য। ববিতার হাতে এবার আনন্দ মেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট (আজীবন সম্মাননা) অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে ২৬ জুলাই অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ববিতার হাতে এই সম্মাননা তুলে দেবেন।
ববিতা জানান, এবারই প্রথম যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের গড়া কোনো সংগঠন থেকে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন তিনি। ববিতা বলেন, ‘এর আগে যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি সংগঠন আমাকে আজীবন সম্মাননা দিতে চেয়েছিল। নানা কারণে তখন সময় দিতে পারিনি। ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের গুড উইল অ্যাম্বাসেডর হিসেবে যখন যুক্তরাষ্ট্রে কাজ করেছি, তখনো প্রবাসী বাংলাদেশিরা আমাকে সম্মানিত করেছেন। আনন্দমেলার এই আজীবন সম্মাননা প্রাপ্তি আমার জন্য ভীষণ আনন্দের এবং গর্বের। আন্তরিক ধন্যবাদ জানাই আনন্দমেলা কর্তৃপক্ষকে, আমাকে এই সম্মাননায় ভূষিত করায়। সমন্বয়ক হিসেবে সাংবাদিক অভি মঈনুদ্দীনও ভীষণ সহযোগিতা করেছে। আমার বিশ্বাস, এই আয়োজন বাংলাদেশের সংস্কৃতিকে আরও আলোকিত করবে।’
আনন্দমেলার প্রধান নির্বাহী খান মোহাম্মদ আলী বলেন, ‘ববিতা আপা আজীবন সম্মাননা গ্রহণে সম্মত হয়েছেন—এটা আনন্দমেলা পরিবারের জন্য আনন্দের। ববিতা আপা অনুষ্ঠানে আসছেন—এই খবরে ভীষণ উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ শ্রদ্ধেয় ববিতা আপার প্রতি। তাঁকে ঘিরে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আশা করছি সবার সহযোগিতায় সবকিছু ঠিকঠাকমতো করতে পারব।’
এবারের আনন্দমেলা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতির পাশাপাশি যুগের সেরা খেলোয়াড়, লাইফ টাইম অ্যাচিভমেন্ট (কমিউনিটি), স্টুডেন্ট অব দ্য ইয়ার, প্রাউড পেরেন্টস এবং বেস্ট কাপল অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানে গান গাইবেন বাংলাদেশের আঁখি আলমগীর, দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল প্রমুখ। পারফর্ম করবেন বিভিন্ন অঙ্গনের শিল্পীরাও।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাসে ৫ আগস্ট দিনটিকে ‘ববিতা ডে’ হিসেবে উদ্যাপন করা হয়।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে