বলিউড অভিনেত্রী বিদ্যা বালান বাঙালি নন। তবে বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক নিবিড়। বাংলা সিনেমা দিয়েই অভিনয় শুরু করেছিলেন তিনি। ‘ভালো থেকো’ নামের সিনেমাটি পরিচালনা করেছিলেন গৌতম হালদার। কাকতালীয়ভাবে বলিউডেও বিদ্যার প্রথম কাজ ‘পরিণীতা’।
এ সিনেমায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের নায়িকা হয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের। এরপর নানাভাবে বিদ্যা বালানের ফিল্মোগ্রাফিতে যোগ হয়েছে বাংলা ও বাঙালি প্রসঙ্গ। বাংলা ভাষাটাও তিনি ভালো বোঝেন, বলতেও পারেন। আরও একবার বাঙালিদের মন জয় করলেন বিদ্যা বালান। এবার সিনেমা দিয়ে নয়, সুকুমার রায়ের কবিতা পড়ে।
গত ১ নভেম্বর মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। এতেও বিদ্যা বালান অভিনীত মঞ্জুলিকা চরিত্রটি কিন্তু বাঙালি। এ সিনেমার শুটিংয়ের ফাঁকে আড্ডা জমিয়েছেন সহশিল্পী রাজেশ শর্মার সঙ্গে। সেখানে তাঁরা সুকুমার রায়ের ‘সৎ পাত্র’ কবিতাটি আবৃত্তি করেছেন।

ইনস্টাগ্রামে ওই মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছেন বিদ্যা বালান। ক্যাপশনে লিখেছেন, ‘সাত বছর আগে আরেকটি সিনেমার সেটে আমার বন্ধু রাজেশ শর্মার কাছ থেকে আবোল তাবোলের এ কবিতাটি শিখেছিলাম। ভুলভুলাইয়া ৩ সিনেমার শুটিংয়ের ফাঁকে দেখলাম সেটা কতটা মনে আছে!’
ভিডিওর শুরুতে সৎ পাত্র আবৃত্তি শুরু করেন রাজেশ শর্মা— ‘শুনতে পেলাম পোস্তা গিয়ে’। ঝরঝরে বাংলায় পরের লাইনটি বললেন বিদ্যা— ‘তোমার নাকি মেয়ের বিয়ে’। এরপর জমে উঠল আবৃত্তির আসর। এক লাইন বলেন রাজেশ, পরের লাইন বিদ্যা। এভাবে পুরো কবিতাটি মুখস্ত বলে দিলেন অভিনেত্রী। মাঝে মধ্যে অল্প-স্বল্প আটকে গেলে ধরিয়ে দিলেন রাজেশ।
বিদ্যা বালানের মুখে বাংলা কবিতা শুনে মুগ্ধ ভক্তরা। বিশেষ করে বাঙালি ভক্তরা তো আবেগে আপ্লুত। ভিডিওর কমেন্ট বক্সে উপচে পড়েছে সেই মুগ্ধতা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে