বান্দরবানের পাহাড়ি এলাকায় চলছে মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘ডেডবডি’র কাজ। সেখানে গতকাল রোববার দুপুরে সাপের ছোবলে আহত হয়েছেন চিত্রনায়ক ওমর সানী। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এমডি ইকবাল।
শুটিং চলাকালীন হঠাৎ পাহাড়ি একটি সাপ ছোবল দেয় ওমর সানীর পায়ে। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিনেতাকে নেওয়া হয় চিকিৎসকের কাছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, ‘গতকাল দুপুরে আমরা শুটিং করছিলাম বান্দরবানের পাহাড়ি এলাকায়। সেখানে কিছুটা জঙ্গলও ছিল। শুটিং চলাকালীন হঠাৎ একটি সাপ সানীর পায়ে ছোবল দেয়। তাৎক্ষণিক আমরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিই। বর্তমানে তিনি সুস্থ আছেন।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনা-পরবর্তী সময়ের একটি ভিডিও শেয়ার করেছেন নির্মাতা ইকবাল। যেখানে দেখা যায়, পায়ে কাপড় বেঁধে বসে আছেন ওমর সানী। দেখে মনে হচ্ছে, কিছুটা অসুস্থ বোধ করছেন এই অভিনেতা।
উল্লেখ্য, অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে ‘কিল হিম’ সিনেমা নির্মাণের পর এবার ‘ডেডবডি’ শিরোনামে নতুন সিনেমা নির্মাণ করছেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। সিনেমাটিতে ওমর সানী ছাড়াও অভিনয় করছেন শ্যামল মাওলা, মিশা সওদাগর, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে