
অঞ্জন দত্তের বয়স ৭৩। সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক ও অভিনেতা হিসেবে পরিচিতি। সম্প্রতি নিজের প্রযোজনা ও অভিনীত সিনেমা ‘প্রত্যাবর্তন’ নিয়ে এক সাক্ষাৎকারে ছেলে নীল দত্তের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আমি কোনো দিন এই আশায় নীলকে বড় করিনি যে বুড়ো বয়সে ও আমাকে দেখবে। এই আশা কখনো আমি করি না। আমি যেসব মানুষের সঙ্গে মিশেছি, তাঁদের থেকেও এই ধরনের কোনো মন্তব্য শুনিনি।’
গত বছরের প্রথম দিকে মুক্তি পেয়েছিল অঞ্জন অভিনীত ‘এই রাত তোমার আমার’ সিনেমা। এক বছরের ব্যবধানে প্রত্যাবর্তন সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন। এ পর্যন্ত গল্পের সম্পর্কে যা জানা গেছে, তাতে এটি আমাদের বাস্তব জীবনের পরিচিত কাহিনি অবলম্বনে। কর্মব্যস্ততা, ব্যক্তিগত, পরিবারের দায়িত্বশীল হিসেবে একেকজনের যে সংকট ও বোঝাপড়ার মধ্য দিয়ে যাপিত যে জীবন, সেই গল্প।
এ নিয়ে অঞ্জনের অভিমত হলো—কর্মব্যস্ত জীবন ও পারিবারিক জীবনের সমন্বয় খুব কঠিন কিছু নয়। দুই দিক ব্যালেন্স করে চলা যে কঠিন, এটা ভুল কথা। প্রচুর এমন মানুষ দেখেছি। আসলে কে কীভাবে নিজের জীবনে বাঁচছে তার ওপরে অনেকটা নির্ভর করে। কিছু কিছু মানুষের এটা হয়ে যায়। আমার চরিত্রটা এই ছবিতে অবশ্য পয়সার অন্য পিঠ।
এই সিনেমা নিয়ে অঞ্জন বলেন, ‘পরিচালক সমর্পণ সেনগুপ্ত যখন এই চরিত্র নিয়ে আসে তখন বেশ আগ্রহ তৈরি হয়েছিল। পুরুলিয়ার গ্রামের স্কুলের মাস্টার। আমার ব্যক্তিত্বের থেকে একেবারে আলাদা।’ তবে দর্শকদের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি।
সিনেমার চরিত্রে ছেলের সঙ্গে ‘দূরত্বের’ বিষয়ে প্রশ্নের জবাবে অঞ্জন বলেন, ‘অনেক মা-বাবা রয়েছেন, তাঁরা মনে করেন সারা জীবন ছেলেমেয়েরা তাঁদের সঙ্গে থাকবেন। এটা তো ভেবে নেওয়াও ভুল। আমি এমনই মনে করি। বিশ্বাস করি, যত দিন আছি নিজের মতো থাকব। নীল তার পরে যা করবে, সেটা ওর ব্যাপার। নীল বড় হয়ে আমাকে দেখবে, এটা আমি জীবনে কোনো দিন ভাবতে পারিনি।’
বর্তমান সময়ের পরিচালক ও অভিনেতাদের মধ্যে সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাজ তাঁর ভালো লাগে বলেও জানান এই শিল্পী।
ভারতবর্ষে বাংলায় পথনাটকের প্রবর্তক বাদল সরকারের কথা স্মরণ করেন অঞ্জন দত্ত। গান, পরিচালনা, মঞ্চে অভিনয়ের নিয়ে আগামী দিনের পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘নিজের টাকায় একটা ছবি (প্রত্যাবর্তন) তৈরি করেছি। বাদল সরকার আমাকে অভিনয় করতে শিখিয়েছিলেন, তখন আমার ১৯ বছর বয়স। এক বছর তাঁর কাছে শিখেছিলাম অভিনয়। তাঁর ওপরে একটি ছবি তৈরি করেছি। যেখানে বাদল সরকার আর অঞ্জন দত্তের চরিত্র দর্শক দেখবেন। লাভের আশা করছি না। এই ছবির মাধ্যমেই বাদল সরকারকে আমার শ্রদ্ধা।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে