গতকাল সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরপর তাঁকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করে চিকিৎসক ফারুকীর স্ট্রোকের কথা জানান। নির্মাতার ফারুকীর সর্বশেষ অবস্থা জানিয়েছেন সাহিত্যিক আনিসুল হক। আজ মঙ্গলবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, ফারুকীর অবস্থা স্থিতিশীল। আস্তে আস্তে সেরে উঠবেন বলে ডাক্তার আশা করছেন।
তিনি লিখেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকীর অবস্থা স্থিতিশীল। আস্তে আস্তে সেরে উঠবেন বলে ডাক্তার আশা করছেন। ইন্টারভেনশন লাগবে না! দোয়া করবেন। কাল সন্ধ্যায় মাইল্ড স্ট্রোক হলে তিশা তাঁকে হাসপাতালে ভর্তি করান। আইসিইউতে আছেন। ভিজিটর ইজ নট অ্যালাউড।’
ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফারুকীর স্ট্রোকের তথ্য জানান।
তিশা লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়সে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’


দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে