এক রেস্তোরাঁর মালিককে চড় মারার অভিযোগ উঠেছে টালিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে কলকাতার নিউ টাউনে এ ঘটনাটি ঘটে। যদিও মারধরের বিষয়টি নিজে থেকেই স্বীকার করেছেন সোহম।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ বাংলা জানিয়েছে, গতকাল নিউ টাউন সাপুরজি এলাকায় সোহমের শুটিং চলছিল। সেখানের একটি রেস্তোরাঁর সামনে শুটিংয়ের অনেক গাড়ি পার্ক করা ছিল। এ সময় রেস্তোরাঁর মালিক সেখান থেকে একটি গাড়ি সরিয়ে নিতে বলেন। কিন্তু সোহমের নিরাপত্তারক্ষীরা তখন উত্তর দেন, ‘বিধায়কের শুটিং চলছে, তাই এখান থেকে কোনো গাড়ি সরবে না।’
এমন উত্তরে তখন কড়া ভাষায় গাড়ি সরাতে বলেন ওই রেস্তোরাঁর মালিক। বলেন, ‘বিধায়ক যে–ই হোক না কেন, গেট থেকে গাড়ি সরাতে হবে। আমার অতিথি আসবে।’ আর নিয়েই শুরু হয় বাগ্বিতণ্ডা। হইচই শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন সোহম। একপর্যায়ে হাতাহাতি, এরপর ঘটে চড়–কাণ্ড। অভিযোগ উঠেছে, ওই রেস্তোরাঁর মালিককে চড়-ঘুষি-লাথি মেরেছেন অভিনেতা। দেওয়া হয়েছে রেস্তোরাঁ বন্ধ করার হুমকিও।
তবে সোহম জানিয়েছেন, হোটেলের মালিক দাম্ভিক আচরণ শুরু করেন। সোহমের কথায়, ‘দিনের শেষে আমিও মানুষ। তাঁর প্রতিফলন হয়েছে। আমি যেটুকু দেখলাম, ওরা আমার স্টাফদের সঙ্গে মারামারি করছে, ধাক্কাধাক্কি করছে। অন-ডিউটি পুলিশ অফিসারদের মেরেছে। এমন পরিস্থিতে আমি নিচে এসে জিজ্ঞেস করি, কী হয়েছে। সে বলে কে এমএলএ আমার জানার দরকার নেই! আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছে।’
এদিকে মালিকের দাবি, তিনি শুধু রেস্তোরাঁর সামনে থেকে গাড়ি সরাতে বলেছিলেন। আর এ কারণেই তাঁর ওপর চড়াও হন সোহম ও তাঁর নিরাপত্তারক্ষীরা। বেধড়ক মারধরের পাশাপাশি ওই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই মালিক।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৪ ঘণ্টা আগে