
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের নাতি টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তবে ঋত্বিক ঘটকের নাতি হয়ে ইন্ডাস্ট্রি থেকে বাড়তি কোনো সুবিধা পাওয়ার আশা করেননি পরমব্রত। নিজের অভিনয় দক্ষতা দিয়েই তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন। বড়দিনের পরদিন অর্থাৎ গতকাল ২৬ ডিসেম্বর এক ইনস্টাগ্রাম পোস্টে সবাইকে চমকে দেন পরমব্রত, কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে এদিন দুটি ছবি পোস্ট করেন অভিনেতা। ছবিতে তাঁর সঙ্গে এদিন দেখা গেছে ঋত্বিক ঘটকের ছেলে ঋতবান ঘটককে। ১০ বছরের বেশি সময় ধরে যিনি সেখানে মানসিক রোগের হাসপাতালে চিকিৎসায় ভর্তি আছেন।
ঋত্বিক ঘটকের ছেলে ঋতবান ঘটক পরমব্রতর মামা। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে কলকাতার একটি সরকারি হাসপাতালের চার দেয়ালে বন্দী আছেন তিনি। একাধিক সমস্যার কারণে চিকিৎসাধীন ঋতবান ঘটক। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিবার ও পশ্চিমবঙ্গ সরকার তাঁর চিকিৎসার যাবতীয় দায়ভার বহন করে আসছে।
পরমব্রত চট্টোপাধ্যায় ইনস্টাগ্রামে লিখেছেন, ‘উনি আমার মামা ঋতবান ঘটক। কিংবদন্তি ফিল্মমেকার ঋত্বিক ঘটক, যাঁর প্রতিভা আজও বিশ্ববাসীকে সমাদৃত করে রেখেছে, তাঁরই পুত্রসন্তান ঋতবান। উনি প্রায় ১০ বছর ধরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আমার পরিবার ও রাজ্য সরকার যৌথভাবে মামার চিকিৎসার যাবতীয় খেয়াল রাখি। আর সেটা খুব ভালো করে। প্রতিবছর দুর্গাপূজা, বড়দিন, আর নিউ ইয়ারে মামার সঙ্গে দেখা করতে আসি।’
পরমব্রত আরও লিখেছেন, ‘মানসিক রোগ বিভাগের সেসব ভালো মানুষও রয়েছেন, যাঁরা প্রতিনিয়ত আমার মামার সেবা করে চলেছেন। লোকনাথ, অনিমা, তাহের, দীপালিসহ রয়েছেন আরও অনেকে। তবে এই ছবিতে আখতার নেই। কারণ, উনিই ছবিটি তুলেছেন।’
উল্লেখ্য, পরমব্রতর মা, প্রয়াত চলচ্চিত্র সমালোচক সুনেত্রা ঘটক ঋত্বিক ঘটকের তৃতীয় ভাই আশীষ ঘটকের কন্যা।
প্রসঙ্গত, ২৭ নভেম্বর সমাজকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পরমব্রত। পিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও সেই বিষয়ে সব সময় এড়িয়ে গেছেন তিনি। এমনকি বিয়ের আগমুহূর্তেও এ খবর নিশ্চিত করেননি। বিয়ের পর থেকেই তাঁরা রয়েছেন চর্চায়। সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে বিতর্ক। সেই সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বিদেশে মধুচন্দ্রিমা সেরেছেন পরমপিয়া। এরপর ২৪ ডিসেম্বর হয় তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১০ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে