শুক্রবার ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে চিত্রনায়ক জায়েদ খানকে থাপ্পড় মেরেছেন ওমর সানী। এ ঘটনার জন্য অনুতপ্ত তো ননই, বরং উচিত কাজ করছেন বলেই মত সানীর। তিনি বলেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি যতক্ষণ পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে। সে (জায়েদ খান) দীর্ঘদিন ধরে আমার বউকে (মৌসুমী) ডিস্টার্ব করছে। একজন হাজবেন্ড হিসেবে আমার কাছে মনে হয়েছে, এটার প্রতিবাদ করা উচিত। ফ্যামিলি মেম্বর হিসেবে, গার্জিয়ান হিসেবে সেটাই করেছি। আমি যে কাজটি করেছি, ঠিকই করেছি।’
থাপ্পড় খাওয়ার পর জায়েদ খান পিস্তল বের করে ওমর সানীকে মারার হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে। যদিও পুরো ঘটনা কথা অস্বীকার করেছেন জায়েদ খান।
জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানী অভিযোগ করেন, জায়েদ শুধু মৌসুমীকে নয়, আরও অনেক মেয়েকেই বিরক্ত করেন। ওমর সানী বলেন, ‘জায়েদ খান তো সব সময় পিস্তল নিয়ে ঘোরে। ইন্ডাস্ট্রিতে ওর অত্যাচার সহ্য করতে করতে অনেকেই বিরক্ত। কেউ হয়তো মুখ ফুটে বলেন না মানসম্মান হারানোর ভয়ে। আমি ভাবলাম, আর দেরি নয়, এখনই শুরু করতে হবে। তাই চড়টা দিয়ে শুরু করলাম।’
শুধু থাপ্পড় মেরেই ক্ষান্ত নয়, পিস্তল বের করে হুমকি দেওয়ার ঘটনায় জায়েদ খানের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ দিতে গিয়েছেন ওমর সানী। থানায় সাধারণ ডায়েরি করবেন বলেও জানিয়েছেন তিনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৪ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে