ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। অনেক দিন ধরেই শুভভক্তরা অভিনেতার নতুন সিনেমার ঘোষণার অপেক্ষায় ছিলেন। ভক্তদের অপেক্ষার পালা শেষ হচ্ছে এবার, নতুন সিনেমার ঘোষণা এল শুভর। রোম্যান্টিক ঘরানার সিনেমাটি পরিচালনা করবেন সময়ের আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
অনেক দিন ধরেই রোমান্টিক সিনেমায় আরিফিনকে দেখতে চান ভক্তরা। এবার ভক্তদের সেই আশা পূরণ করতে ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার পর ফের রোম্যান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় শুভর সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন আফসানা আরা বিন্দু। এর মধ্য দিয়ে বিন্দুও দীর্ঘদিন পর সিনেমায় ফিরছেন।
ভালোবাসা দিবস উপলক্ষে চরকির জন্য নির্মিত হচ্ছে সিনেমাটি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি। শিগগিরই সিনেমাটির বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে