কাজিনদের সম্পর্কের নানান বাঁক-মাত্রা, আনন্দ-হাসি, টুকরো অভিমান, কিছু টানাপোড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্পে ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। ‘পুনর্মিলনে’ শিরোনামের নতুন এই প্রজেক্টের মাধ্যমে প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ।
কাজটি নিয়ে বেশ উচ্ছ্বাসিত অভিনেতা সিয়াম আহমেদ। তিনি বলেন, ‘পুনর্মিলনে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তার সাথে আমার ছোটপর্দায় অল্প কিছু কাজ হয়েছে। কিন্তু আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রত্যেকটা কাজের কথা মনে রেখেছে।’
ফারিণের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘ফারিণ দারুণ গুণী একজন অভিনেত্রী। তার সাথে স্ক্রিন শেয়ার করে যারপরনাই আনন্দিত। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। এই সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, যারা বন্ধু হারিয়েছে তারা এই সিনেমা দেখে কাঁদবে। দর্শক নিজেকে আবিষ্কার করবে ভালোবাসার এক ‘পুনর্মিলনে।’
ছোটপর্দায় ও ওটিটিতে এখন নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। দর্শকদের মনে পৌঁছে গেছেন নিজ অভিনয় গুণে। কিছুদিন আগে নিজের দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেন এ অভিনেত্রী।
নতুন এই কাজটি নিয়ে ফারিণ বলেন, ‘পুনর্মিলনে এর গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। সিয়াম ভাইয়ের সঙ্গেও এই প্রথম কাজ করা হলো। আশা করছি, ভালো একটা কাজ হতে চলেছে।’
ফিল্মটি নিয়ে পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘কোনো ট্যুরে গেলে বন্ধুত্ব হয়, আবার অফিস ও ইউনিভার্সিটিতে বন্ধুত্ব হয়। আমরা স্কুল-কলেজের বন্ধুত্বের গল্প দেখি। তবে একটা গল্প দেখানো হয় না সেটা হল কাজিনদের বন্ধুত্বের গল্প। এবার আমার গল্প হলো কাজিনদের বন্ধুত্বের গল্প নিয়ে। আমাদের ফান, ফুর্তি ও পুনর্মিলনে সবাইকে নস্টালজিক ফিল দেবে।’
সিয়াম–ফারিণ ছাড়াও ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন–শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য প্রমুখ। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
১ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১১ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১১ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১১ ঘণ্টা আগে