মহানায়ক উত্তমকুমারকে নিয়ে ছবি বানাচ্ছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। উত্তমকুমারের বায়োগ্রাফি নয়। স্বয়ং তিনিই অভিনয় করবেন সৃজিতের ছবিতে। যাঁরা ভাবছেন, যাহ্, তা হয় নাকি! মহানায়কের মৃত্যুর ৪০ বছর কেটে গেছে। এত দিন পর এটা কীভাবে সম্ভব!
এখানেই ম্যাজিক দেখাতে চলেছেন সৃজিত। গতকাল উত্তমকুমারের জন্মবার্ষিকী উপলক্ষে ছবির পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। ছবির নাম রাখা হয়েছে ‘অতি উত্তম’। এরই মধ্যে নজর কেড়েছে ‘অতি উত্তম’ ছবির পোস্টার। অবিকল ষাটের দশকের আদলে বানানো এই ছবির পোস্টার দর্শককে নস্টালজিক করবে, সন্দেহ নেই।
সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, দীর্ঘ চার বছর ধরে ছবিটি নিয়ে খাটছেন তিনি। অনেক পরিশ্রমের ফসল ‘অতি উত্তম’ অবশেষে আলোর মুখ দেখতে চলেছে।
‘অতি উত্তম’ ছবিতে উত্তমকুমারকে ফিরিয়ে আনা হবে প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে। মহানায়কের ৬২টি ছবি থেকে বিভিন্ন দৃশ্যের ফুটেজ সংগ্রহ করে গ্রাফিক্সের সাহায্যে পর্দায় ‘জীবন্ত’ করে তোলা হবে। রোমান্টিক কমেডি ধাঁচের ছবি ‘অতি উত্তম’ এগোবে এক উত্তম গবেষকের জীবনকে কেন্দ্র করে। যে চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত। আরও থাকছেন লাবণী সরকার, শুভাশিস মুখোপাধ্যায়, উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় প্রমুখ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে