ছোট-বড় দুই পর্দাতেই মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এই নায়িকাকে এবার দেখা যাবে ইমনের বিপরীতে ‘আগামীকাল’ ছবিতে। অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ছবিটি জুনে সেন্সর ছাড়পত্র পায়। আগামী ১০ ডিসেম্বর সারা দেশে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। ছবিটি প্রযোজনা করেছেন টুটুল চৌধুরী। ইমন, মমসহ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ ও টুটুল চৌধুরী।
থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘আগামীকাল’ ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালে। ২০২০ সালে শেষ হয় পুরো ছবির কাজ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এত দিন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অঞ্জন আইচ বলেন, ‘এখন করোনার প্রকোপ কমেছে। পরিস্থিতি অনুকূলে বলেই ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’
ছবিতে চারটি গান রয়েছে। সুজন আরিফ ও প্রয়াত পৃথ্বীরাজের সংগীত আয়োজনে গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও সুজন আরিফ।
ইমন বলেন, ‘মম খুব ভালো অভিনেত্রী। সহশিল্পী হিসেবে তিনি থাকলে কাজটা ভালো হয়। এই ছবিটি একটি থ্রিলার ছবি। আমাদের দেশে থ্রিলার ছবি খুব কম হয়। তাই রহস্যময় গল্পের এই ছবিটি দর্শক লুফে নেবে বলেই আমার বিশ্বাস।’
মম বলেন, ‘দর্শক ছবিটি দেখতে বসলে পুরোটা না দেখে উঠতে পারবেন না। এই ছবি একেবারেই থ্রিলারধর্মী। এ ধরনের ছবিতে আগে কাজ করিনি। তাই কাজটি চ্যালেঞ্জ নিয়ে করেছি।’
ইমন ও মম ২০০৭ সালে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যদিও ওই ছবিতে পরস্পরের বিপরীতে ছিলেন না। চলচ্চিত্রে এই প্রথম তাঁরা জুটি বেঁধেছেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৩ ঘণ্টা আগে