বছর দুয়েক আগে সার্কাসকন্যা হয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন জয়া আহসান। এবার দর্শকদের সার্কাস দেখাতে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
জলে জ্বলে তারা সিনেমায় মিথিলার চরিত্রের নাম তারা। নদীর পাড়ে যার বাস, ঘুরে ঘুরে দেখিয়ে বেড়ায় নানা ধরনের সার্কাস। চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল বলে জানান মিথিলা। তারা চরিত্র নিয়ে মিথিলা বলেন, ‘এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করা হয়নি। সার্কাসে আমাকে নাচতে হয়েছে, ছুরি খেলায় অংশ নিতে হয়েছে। চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন করতে হয়েছে। বিশেষ করে ছুরি খেলায় অংশ নিতে যথেষ্ট সাহসের দরকার ছিল। একটি দৃশ্য আছে, যেখানে আমার দিকে লক্ষ্য করে ছুরি মারা হয়। অল্পের জন্য সেটি আমার শরীরে লাগেনি।’
মিথিলা আরও বলেন, ‘এই সিনেমার শুটিং হয়েছে কালীগঙ্গা নদীর পাড়ে। নৌকাতেও বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য আছে আমার। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি।’
জলে জ্বলে তারা সিনেমায় মিথিলার বিপরীতে রয়েছেন এফ এস নাঈম। তাঁর চরিত্রের নাম হোসেন মাঝি। আজ প্রকাশ পাওয়ার কথা সিনেমার গান ‘তোকেই ভালোবাসি’। প্রসেনজিৎ মণ্ডল ও অরুণ চৌধুরীর লেখা গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
অন্যদিকে, দীপ্ত টিভির স্টার হান্ট দিয়ে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোর বিচারক হিসেবে যুক্ত হয়েছেন মিথিলা। এ ছাড়া প্রথমবার কাজ করেছেন কণ্ঠ-অভিনয়শিল্পী হিসেবে।
নতুন এই দুই অভিজ্ঞতা নিয়ে মিথিলা বলেন, ‘এর আগেও আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, সময় করতে পারিনি। এবার অভিনয় প্রতিভা বিচারের দায়িত্ব নিতে বলা হয়েছে। অনুষ্ঠানটির পরিকল্পনা ভালো লেগেছে, সময়ও ম্যানেজ করা গেছে, তাই সম্মতি জানিয়েছি। আর কোরিয়ান একটি জনপ্রিয় সিরিজে কণ্ঠ-অভিনয়শিল্পী হিসেবে কাজ করছি। অন্যের অভিনয়ে নিজের কণ্ঠ দেওয়া, তা-ও আবার বিদেশি ভাষার বাংলা রূপান্তর, বেশ শক্ত কাজ। তবে নতুন কিছু করতে, নতুন চ্যালেঞ্জ নিতে ভালো লাগে আমার।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে