ফিল্মফেয়ার (বাংলা) সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান। ২০১৯ সালে টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’-এর জন্য জোড়া মনোনয়ন পেয়েছিলেন তিনি। সমালোচকদের বিচারে দুটি ছবির জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী।
জয়ার সঙ্গে মনোনয়ন তালিকায় ছিলেন ইশা সাহা (সোয়েটার), রাইমা সেন (তারিখ), শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা) ও সোহিনী সরকার (ভিঞ্চি দা)। সবাইকে ডিঙিয়ে ফিল্মফেয়ারের ‘ব্ল্যাকলেডি’ উঠে এল জয়া আহসানের হাতেই।
গতকাল বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় কলকাতার একটি হোটেলে আয়োজন করা হয় ‘জয় ফিল্মফেয়ার’–এর চতুর্থ আসর। করোনা মহামারির কারণে গত বছরের আসরটি হয়েছে এ বছর।
জয়ার যে ছবি দু’টির জন্য এ সম্মানজনক পুরস্কারটি পেলেন, তার একটির পরিচালক কৌশিক গাঙ্গুলি (বিজয়া)। কৌশিকও পেয়েছেন তিনটি পুরস্কার। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক, সেরা সংলাপ আর ‘নগরকীর্তন’-এর সেরা চিত্রনাট্যের পুরস্কারগুলো পেয়েছেন কৌশিক।
জয়া অভিনীত আরেকটি ছবি ‘রবিবার’ পরিচালনা করেছেন অতনু ঘোষ। এর আগে তার ‘রূপকথা নয়’ ও ‘ময়ূরাক্ষী’ ছবি দু’টি ফিল্মফেয়ারে সেরা নির্বাচিত হয়েছিল। জয়া আহসানকে শুভেচ্ছা জানাতে গিয়ে অতনু ঘোষ বলেন, ‘জয়ার বড় বিশেষত্ব হচ্ছে, অভিনয়ে বুঁদ হয়ে থাকেন। প্যাশনেট অভিনয়শিল্পী। একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় গুণ এটা। যতক্ষণ শুটিং হয়, তিনি নিবেদিতপ্রাণ থাকেন।’
বলিউডের ফিল্মফেয়ার পুরস্কার দেয়া হয়েছে চলতি সপ্তাহেই। এরপর বুধবার এ পুরস্কারের বাংলা আসরটি অনুষ্ঠিত হলো। কলকাতার বাংলা ছবিকে উৎসাহ দিতে কয়েকবছর ধরে এ আয়োজনটি করছে ফিল্মফেয়ার।
এর আগে ২০১৮ সালে এ আসরে ‘বিসর্জন’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া। এরও আগে অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০১৪ সালে একই পরিচালকের ‘আবর্ত’ ছবির জন্যও পেয়েছিলেন মনোনয়ন।
পুরস্কারপ্রাপ্তির পর জয়া আহসান বলেন, ‘দেশের বাইরে কাজ করে এরকম একটা শক্ত প্রতিযোগিতায় কোনোভাবে আমার নামটা থাকছে, এটা অনেক বড় সম্মান। এ জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই, অবশ্যই আমার দেশের জনগণ, যারা আমাকে তৈরি করেছেন, সব দর্শককেও। একই সঙ্গে আমার ভারতবর্ষের দর্শক ও অনুসারীকে, যারা আমাকে কাজ করে নিজেকে প্রমাণের সুযোগ দিয়েছেন।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে