‘বঙ্গবন্ধু’ বায়োপিকের বাংলাদেশ অংশের শুটিং করতে ঢাকায় এসেছেন ছবির ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল। আজ ১৭ নভেম্বর দুপুর ১২টায় তিনি ঢাকায় এসে পৌঁছান। আগামী ২০ নভেম্বর থেকে বাংলাদেশে শুরু হবে বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবির শুটিং। এ কাজেই ঢাকায় এসেছেন নির্মাতা শ্যাম বেনেগাল ও তাঁর দল।
ছবির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি বলেন, ‘আজই মুম্বাই থেকে সবাই এসেছেন। তবে আমাদের শুটিং শুরু হবে ২০ নভেম্বর।’
গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্মসিটিতে হবে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং। শুটিংয়ের জন্য সেখানে ইতিমধ্যে বানানো হয়েছে সেট। শুরুর দিন থেকেই শুটিংয়ে অংশ নেবেন আরিফিন শুভ। এ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছেন শুভ। শেখ হাসিনা চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। তিনি শুটিং শুরু করবেন ৫ ডিসেম্বর থেকে।
এর আগে মুম্বাইয়ের দাদা সাহেব ফিল্ম সিটি, গুরগাও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় হয়েছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং।
এ ছবিতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।
বিগ বাজেটের ‘বঙ্গবন্ধু’ বায়োপিক মুক্তি পাবে আগামী বছর।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে